ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

দম্পতির অন্তরঙ্গ ভিডিও ধারণ করতে গিয়ে ছাত্রলীগ নেতা ধরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১ ২৩৯ বার পড়া হয়েছে

উপজেলা প্রতিনিধি মির্জাপুর (টাঙ্গাইল);

টাঙ্গাইলের মির্জাপুরে গোপন ক্যামেরায় নারীর গোসলের ভিডিও ও দম্পতির অন্তরঙ্গ ভিডিও ধারণের চেষ্টার অভিযোগে উপজেলার ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিমেল সিকদারকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ।

হিমেল ইউনিয়নটির থলপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের ইউনিয়ন পাড়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানান, প্রায় আট মাস আগে হিমেল সিকদার প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে করেন। তবে পরিবারের সদস্যরা তাদের বিয়ে না মানায় হিমেল সদরের ইউনিয়ন পাড়া এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। হিমেল কয়েকদিন ধরে গোপন ক্যামেরার মাধ্যমে ওই বাসার মালিকের মেয়ের গোসলের ভিডিও ধারণ করেন।

গত মঙ্গলবার রাতে ওই বাসার ভাড়াটিয়া এক দম্পতির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করতে ঘরের ধরণার সঙ্গে গোপন ক্যামেরা লাগাতে থাকেন। যা ওই দম্পতি দেখে ফেলেন। পরে ভাড়াটিয়া ও বাসার মালিক গেলে প্রথমে হিমেল গোপন ক্যামেরার কথা অস্বীকার করলেও তাদের চাপে ঘটনার সত্যতা স্বীকার করেন।

এছাড়া বুধবার দুপুরে তার মুঠোফোন থেকে বাড়ির মালিকের মেয়ের গোসলের পাঁচটি ভিডিও দেখতে পান ভাড়াটিয়ারা। খবর পেয়ে রাত ৮টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করে।

এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন খান জানান, বৃহস্পতিবার সকালে জরুরি সভা ডাকা হয়েছে। ব্যক্তির দোষ সংগঠন নিতে পারে না। হিমেলকে ছাত্রলীগ থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক বরাবর সুপারিশ পাঠানো হবে।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. খায়রুল লস্কর জানান, হিমেল ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তার মুঠোফোন ও গোপন ক্যামেরা জব্দ করা হয়েছে। থানায় পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দম্পতির অন্তরঙ্গ ভিডিও ধারণ করতে গিয়ে ছাত্রলীগ নেতা ধরা

আপডেট সময় : ০৯:০৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১