ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ঘন কুয়াশায় মাঝপদ্মায় চার ফেরি আটকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১ ২৮৯ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ প্রতিনিধি:

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছেন কর্তৃপক্ষ। এসময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝপদ্মায় নোঙর করে আছে চারটি ফেরি।

সোমবার দিবাগত রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত) জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার রাত থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। পরে দিবাগত রাত ৩টার দিকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এজন্য দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায় অপেক্ষমাণ যানবাহনের সংখ্যা বাড়ছে। কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু হবে।

এরপর সিরিয়াল অনুযায়ী অপেক্ষমাণ যানবাহনগুলোকে নৌরুট পারাপার করা হবে বলে জানান জিল্লুর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ঘন কুয়াশায় মাঝপদ্মায় চার ফেরি আটকা

আপডেট সময় : ০৮:৫০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১