ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo “বেইলী রোডের অগ্নিদগ্ধ ৪৬ লাশ” কিছু প্রশ্ন ও উত্তর খোঁজার চেষ্টা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা Logo থাইল্যান্ডের চিকিৎসা নির্ভরতা কমাতে বাংলাদেশে সেবা সম্প্রসারণে আগ্রহ ব্যাংককের বিএনএইচ হাসপাতালের Logo প্রধান প্রকৌশলীর বদলির আদেশ অমান্য, ঢাকাতেই বহাল ফ্যাসিস্টের দোসর উপসহকারী আব্দুল্লাহ-আল-মামুন Logo কক্সবাজারের রাজাঘাট রেঞ্জে বন ধ্বংসের মহোৎসব, অবৈধ করাতকলের দৌরাত্ম্যে উজাড়ের শঙ্কা Logo উত্তর সিটি কর্পোরেশনের মাস্টাররোল কর্মচারীর সম্পদের পাহাড় Logo ভোলার সাবেক এসপি শরীফের বিরুদ্ধে কল্যাণ ফান্ডের দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ Logo বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা Logo ১২ কেজির গ্যাস সিলিন্ডারে ১৮ দিনে বাড়লো ৬০০ টাকা

বাসে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা: মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৬:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১ ২৩৮ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ; সুনামগঞ্জের দিরাইয়ে যাত্রীবাহী বাসে কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে এবং ঘটনার সাথে জড়িত বাস ড্রাইভার, কন্ডাক্টর ও হেলপারকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে সুনামগঞ্জ নারী নির্যাতন ও সামাজিক অনাচার প্রতিরোধ কমিটি।

আজ রোববার বেলা সাড়ে ১১ টায় শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন হয়।

মানববন্ধনে শহরের বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার সাথে জড়িত বাসের চালক, হেলপারসহ সকলকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন- জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক পাঞ্চালী চৌধুরী, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, তাহের আলী, আইনজীবী এ,আর জুয়েল, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদ মনি প্রমুখ।

প্রসঙ্গত, শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় সিলেটের লামাকাজী থেকে দিরাইয়ে আসার পথে দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে যাত্রীবাহী বাসে একা পেয়ে ড্রাইভার, কন্টাক্টর ও হেলপার ওই কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই ছাত্রী চলন্ত বাস থেকে লাফিয়ে পড়ে। আহত অবস্থায় তাকে দিরাই হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেটের এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় নির্যাতিতার স্বজনসহ স্থানীয়রা রাতে দিরাই থানার সামনে বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ বাসটি জব্দ করেছে। তবে ড্রাইভার, কন্টাক্টর (ভাড়া আদায়কারী) ও হেল্পার পলাতক রয়েছেন।

শনিবার রাতেই ছাত্রীর বাবা বাদী হয়ে বাসের ড্রাইভার, কন্ডাক্টর (ভাড়া আদায়কারী) ও হেল্পারকে আসামি করে দিরাই থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। তবে আজ রোববার দুপুর ১২ টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

নির্যাতিতা ছাত্রীর বাড়ি দিরাই পৌর শহরের মজলিশপুর গ্রামে। সে দিরাই ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, নির্যাতিতার বাবা বাদী হয়ে বাসের ড্রাইভার, কন্ডাক্টর (ভাড়া আদায়কারী) ও হেল্পারকে আসামি করে দিরাই থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বাসে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা: মানববন্ধন

আপডেট সময় : ১০:২৬:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১