ঢাকা ০২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo প্রকল্প বণ্টনে অনিয়ম ও রাজনৈতিক প্রভাবের অভিযোগে গণপূর্ত সচিব নজরুলকে নিয়ে বিতর্কের ঝড়! Logo শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগ: কোটি টাকার চুক্তিতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহজাহান আলী Logo কক্সবাজার উত্তর বন বিভাগে সীমাহীন ঘুষ–দুর্নীতির অভিযোগ Logo বটিয়াঘাটায় বিএনপি প্রার্থীর উঠান বৈঠক: সংখ্যালঘু সম্প্রদায়ের নিরবিচ্ছিন্ন নিরাপত্তার আশ্বাস Logo গণপূর্তের নির্বাহী প্রকৌশলী কায়সার কবির ও ক্যাশিয়ার এনামুল হকের বিরুদ্ধে কোটি টাকার লুটপাটের অভিযোগ|| পর্ব – Logo বহুজাতিক প্রতিষ্ঠানের অর্থ অপব্যবহার: এশিয়াটিক থ্রি সিক্সটি ইস্যুতে হাইকোর্টে যাচ্ছে আইনজীদের সংগঠন  Logo বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের জ্যেষ্ঠ নেতার পদোন্নতি সহ পিআরএল: রয়েছে শত কোটি টাকার লুটপাটের অভিযোগ! Logo দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মদ মাসুদ এর জন্মদিন আজ Logo উন্নয়নের নামে লুটপাট: ডিএসসিসি এডিবি প্রকল্পে ‘১২ টেবিল’ ভাগাভাগি হয় ঘুষের টাকা  Logo বাংলাদেশ ভারত কোস্টগার্ডের তত্ত্বাবধানে ১৫১ জেলের মুক্তিতে বন্দি বিনিময়ে স্বস্তির নিঃশ্বাস

ফকিরাপুলে কারখানা থেকে শিশুর মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১২:২৫ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১ ২০৩ বার পড়া হয়েছে

ঢামেক প্রতিবেদক;

রাজধানীর মতিঝিল থানার ফকিরাপুল এলাকার একটি বুক বাইন্ডিং কারখানা থেকে শুভ (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে মতিঝিল থানা পুলিশ। শুভ পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফকিরাপুল আনিস বুক বাইন্ডিং কারখানা থেকে শুভর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

কারখানার মালিক আনিস জানান, ‘তিন দিন আগে তার ভাই শাওন শুভকে কারখানায় চাকরি দেয়। গলাচিপা উপজেলার উলানিয়া গ্রামের মাদরাসায় পড়তো সে। সবার অগোচরে শুভ কারখানার মধ্যেই ফ্যানের সঙ্গে গামছা দিয়ে ফাঁস দেয়। আমরা থানায় খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। সে কী কারণে ফাঁসি দিয়েছে আমরা বলতে পারব না।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ফকিরাপুলে কারখানা থেকে শিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১১:১২:২৫ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১