ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

দিনাজপুরে বিএনপির জাহাঙ্গীর আলমের হ্যাটট্রিক বিজয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১ ৪৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;

টানা তৃতীয়বারের মতো দিনাজপুর পৌরসভার মেয়র নির্বাচনে জয় লাভ করে হ্যাটট্রিক করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম।

শনিবার (১৬ জানুয়ারি) রাতে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে ৪৪ হাজার ৯৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী রাশেদ পারভেজ পেয়েছেন ২৪ হাজার ২৬২ ভোট। এছাড়া জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আহমেদ শফি রুবেল পেয়েছেন ৩ হাজার ৪৫৪ ভোট, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাবিবুর রহমান রানা ৫৭৩ ভোট ও কাস্তে প্রতীকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির অ্যাডভোকেট মেহেরুল ইসলাম পেয়েছেন ৪৭২ ভোট।

এই পৌরসভায় এর আগে দুবার নির্বাচিত হয়েছিলেন সৈয়দ জাহাঙ্গীর আলম।

দিনাজপুর পৌরসভায় ৪৯টি ভোটকেন্দ্রের ৩৭৩টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এক লাখ ৩০ হাজার ৮০৩ জন ভোটারের মধ্যে ৭৩ হাজার ৬৯৫ জন ভোট দেন। মোট ভোট পড়েছে ৫৬ দশমিক ৩৪ শতাংশ। এই পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হয়েছে।

দিনাজপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক এসব তথ্য নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দিনাজপুরে বিএনপির জাহাঙ্গীর আলমের হ্যাটট্রিক বিজয়

আপডেট সময় : ১১:৩৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১