ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্ড সুবিধার আড়ালে শত কোটি টাকার কারসাজি, নাটের গুরু কমিশনার আবু ওবায়দা Logo লঞ্চ থেকে মেঘনায় লাফ দেওয়া যাত্রীকে জীবিত উদ্ধার, প্রশংসায় নৌ পুলিশের তৎপরতা Logo স্থানীয় কৃষকদের থেকে ভাড়ায় জমি নিয়ে সাইন বোর্ড: প্লট বানিজ্যের নামে পূর্বাচল প্রবাসী পল্লী কর্তৃপক্ষ’র প্রতারণা Logo “নৌ-খাতের সিমুলেটর বাণিজ্যের লুটেরা সিন্ডিকেট সাব্বির মাদানি” Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ত্রাসের রাজত্ব! নকল নবীশ মাহবুব আলমের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি ও দূর্নীতির অভিযোগ Logo ‘শিশু হাসপাতালে উপ-পরিচালক নেছার উদ্দীন সিন্ডিকেটের দুর্নীতি ও লুটপাট’ Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন মিয়ার ১০ কোটি টাকা আত্মসাৎ ও টেন্ডার কারসাজি Logo মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা: রাজধানীর বিএনপিতে কোন পথে যাচ্ছে নেতৃত্ব? Logo অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি: রাষ্ট্রপতি Logo পথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

তেজগাঁওয়ে সার্ভিসিং সেন্টারে গাড়িতে আগুন, দগ্ধ ১২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩০:৫২ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১ ২১২ বার পড়া হয়েছে

ঢামেক প্রতিবেদক; 

রাজধানীর তেজগাঁওয়ের লিংক রোড এলাকায় গাড়ির একটি সার্ভিসিং সেন্টারে প্রাইভেটকারের ইঞ্জিনের কাজ করার সময় অগ্নিকাণ্ড ঘটেছে। এতে সার্ভিসিং সেন্টারটির কর্মীসহ ১২ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (১৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- প্রাইভেটকারের চালক আলী আকবার (৫০), সার্ভিসিং সেন্টারের জুনিয়র ইঞ্জিনিয়ার সাকিবুল ইসলাম শিমুল (২৫), রবিউল ইসলাম (২৫), জুয়েল (২৫), হায়দার (২৮), সোনাম (২০), রুবেল (২৫), মাসুদ রানা (২৬), রিপন (৩৩), শাহিন (৪০), আহাদ (২৬) ও সুমন (২৮)।

ওই সেন্টারের সার্ভিসিং ম্যানেজার হাবিবুর রহমান পাশা জানান, দুপুর ২টার দিকে প্রাইভেটকারটির ইঞ্জিনের কাজ করার সময় সেটি ওভার হিট হয়ে গেলে গাড়ির ভেতরে থাকা পেপার ও পলিথিনে আগুন লেগে যায়। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে গাড়িটির আশপাশে থাকা কর্মচারী ও অন্য ড্রাইভাররা দগ্ধ হন।

তখন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে আলী আকবারের ২৮ শতাংশ, জুয়েলের ১৮ শতাংশ, রবিউলের ১৪ শতাংশ ও রুবেলের শরীরের ১৪ শতাংশ পুড়ে গেছে। আর বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, এখানে মোট ১২ জন এসেছেন। তাদের মধ্যে চারজনকে ভর্তি নেয়া হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক আর দুজন শঙ্কামুক্ত। আশঙ্কাজনক আলী আকবার ও জুয়েলের যথাক্রমে ২৮ শতাংশ ও ১৮ শতাংশ পুড়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

তেজগাঁওয়ে সার্ভিসিং সেন্টারে গাড়িতে আগুন, দগ্ধ ১২

আপডেট সময় : ১০:৩০:৫২ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১