ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

বিএনপির সরকার পতনের হুঙ্কারে জনগণ হাসে : হানিফ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১ ২৭৯ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সরকার পতনের আন্দোলনের বক্তব্যের জবাবে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, সরকার পতনের সক্ষমতা বিএনপির নেই। বিএনপির এই সরকার পতনের আহ্বান এবং হুঙ্কার নিয়ে জনগণ এখন হাসে। ১০ বছর ধরে তারা অসংখ্যবার বলে আসছে এ কথা। শুধু কর্মীদের টিকিয়ে রাখার জন্য কথার কথা হিসেবে তারা এসব বলে।

তিনি আরও বলেন, বিএনপি বা অন্য কোনো দলের আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর মতো সক্ষমতা নেই।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে ঢাকা থেকে কুষ্টিয়া শহরের নিজ বাড়িতে এসে মাহবুব-উল আলম হানিফ সাংবাদিকদের এসব কথা বলেন।

করোনার ভ্যাকসিন প্রসঙ্গে তিনি বলেন, যেটা বাংলাদেশে এখনো আসেনি তার মধ্যে লুটপাটের কথা বলা দায়িত্বশীলতার পরিচয় বহন করে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন সবার কাছে পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছেন এবং সেটা হবে বিনা মূল্যে।

আওয়ামী লীগের এই যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, যেখানে বিনা মূল্যে ভ্যাকসিন দেয়ার চেষ্টা চলছে সেখানে লুটপাটের প্রসঙ্গ অযৌক্তিক এবং অবান্তর।

এসময় স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বিএনপির সরকার পতনের হুঙ্কারে জনগণ হাসে : হানিফ

আপডেট সময় : ১০:২১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১