ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

২৬৫৪টি পত্রিকা প্রকাশ হচ্ছে বাংলাদেশে : সংসদে তথ্যমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৯ ২৭৭ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্কঃ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, চলতি অর্থবছরের বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশ হতে প্রকাশিত দৈনিক, সাপ্তাহিক ও পাক্ষিক পত্রিকার সংখ্যা দুই হাজার ৬৫৪টি। এর মধ্যে দৈনিক এক হাজার ২৪৮টি, সাপ্তাহিক ১১৯২টি ও পাক্ষিক ২১৪টি পত্রিকা প্রকাশিত হয়।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে পিরোজপুর-৩ আসনের এমপি মো. রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী সব পত্রিকার নামের তালিকা ও সম্পাদকদের নাম ও টেলিফোন নম্বরও উল্লেখ করেন।

সরকারি ব্যবস্থাপনায় কমিউনিটি রেডিও চালুর পরিকল্পনা রয়েছে বিরোধী দলের সদস্য মসিউর রহমান রাঙ্গার তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সরকারি ব্যবস্থাপনায় দেশে কমিউনিটি রেডিও চালু করার পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী বলেন, ২০০৮ সালে কমিউনিটি রেডিও স্থাপন, সম্প্রচার ও পরিচালনা নীতিমালা প্রণয়ন করা হয়। পরবর্তীতে নীতিমালাটি সংশোধন করে কমিউনিটি রেডিও স্থাপন, সম্প্রচার ও পরিচালনা নীতিমালা-২০১৭ প্রণয়ন করা হয়। কমিউনিটি রেডিও স্থাপন, সম্প্রচার ও পরিচালনার জন্য প্রথম পর্যায়ে ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত একটি সরকারিসহ মোট ১৪টি এবং ২০১৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত ১৮টিসহ সর্বমোট ৩২টি কমিউিনিটি রেডিওকে পরীক্ষামূলক সম্প্রচারের জন্য লাইসেন্স প্রদান করা হয়। এরমধ্যে ৩১টি এনজিও ভিত্তিক প্রতিষ্ঠান এবং একটি সরকারি (কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ কৃষি তথ্য সার্ভিস পরিচালিত বরগুনার আমতলীতে অবস্থিত ‘কৃষি রেডিও’)।

তথ্যমন্ত্রী জানান, কমিউনিটি রেডিও’র মধ্যে ১৭টি কমিউনিটি রেডিও’র সম্প্রচার কার্যক্রম চলমান রয়েছে এবং ১৫টি কমিউিনিটি রেডিও সম্প্রচারের অপেক্ষায় রয়েছে।

তিনি বলেন, অপেক্ষমান কমিউনিটি রেডিওগুলো সম্প্রচারে এলে নতুন করে কমিউনিটি রেডিও চালু করার প্রক্রিয়া গ্রহণ করা হবে।

এর আগে বিকেল পৌনে ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। এরপর প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

২৬৫৪টি পত্রিকা প্রকাশ হচ্ছে বাংলাদেশে : সংসদে তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০৭:১২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৯