ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

নারীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৪:১৪ অপরাহ্ন, সোমবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৯ ২৬৫ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্কঃ  কুষ্টিয়ার মিরপুরে প্রতিবেশী এক নারীকে ধর্ষণের দায়ে মো. নান্টু নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুন্সি মো. মশিয়ার রহমান এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত নান্টু আদালতে উপস্থিত ছিলেন।

আসামি নান্টু এবং ওই নারী কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের শাফায়েত হোসেনের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। পাশাপাশি ঘর হওয়ায় নান্টু প্রায়ই ওই নারীকে কুপ্রস্তাব দিতেন। এতে রাজি না হওয়ায় ২০১৫ সালের ৩০ মার্চ রাতে নান্টু ওই নারীকে ঘরে ঢুকে ধর্ষণ করেন। এ সময় তাকে শারীরিকভাবে আঘাত করেন নান্টু। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে নান্টু পালিয়ে যান। পরবর্তীতে ওই নারীকে উদ্ধার করে আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ঘটনার পাঁচ মাস পর ওই নারীর মৃত্যু হয়। এদিকে ঘটনার পরের দিন বাড়ির মালিক শাফায়েত হোসেন বাদী হয়ে মিরপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, বিজ্ঞ আদালত সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে আসামির বিরুদ্ধে ধর্ষণে জড়িত থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নারীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় : ০৮:০৪:১৪ অপরাহ্ন, সোমবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৯