ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

মাহফিলে পাগলের হামলার কবলে চরমোনাই পীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১ ৪১৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক; ওয়াজ মাহফিলে গিয়ে পাগলের কবলে পড়েছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।

গত সোমবার রাতে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর স্কুল মাঠে একটি ওয়াজ মাহফিলে বক্তৃতা করার সময় মানসিক ভারসম্যহীন এক যুবক তার ওপর হামলার চেষ্টা করেছিল।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া উপ-কমিটির সদস্য কেএম শরীয়াতুল্লাহ বলেন, ‘পীর সাহেবের বয়ান চলাকালে মেহেদী হাসান নামে স্থানীয় এক যুবক হঠাৎ করে মঞ্চে ওঠে তার (পীর) ওপর হামলা করতে উদ্যত হয়। এ সময় আশপাশে থাকা মাহফিল কমিটির নেতৃবৃন্দ ও মুসল্লিসহ অন্যান্যরা ওই যুবককে জাপটে ধরে নিবৃত্ত করেন।’

তিনি বলেন, কেউ কেউ ওই যুবককে মারধরের চেষ্টা চালায়। তবে স্থানীয়রা ওই যুবক মানসিক ভারসাম্যহীন বলার পর পীর সাহেব তাকে ক্ষমা করে দেন।

বিষয়টি পুঁজি করে কোনো কোনো গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমে চরমোনাই পীরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান জানান, বাকেরগঞ্জের মাহফিলে চরমোনাই পীরের ওপর হামলার চেষ্টার কথা তারা শুনেছেন। বিষয়টি নিয়ে কোনো লিখিত অভিযোগ পাননি। তবে ওই যুবককে বাসায় নিরাপদ হেফাজতে রাখার জন্য তার পরিবারকে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মাহফিলে পাগলের হামলার কবলে চরমোনাই পীর

আপডেট সময় : ১১:০৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১