ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

কমলগঞ্জে জনগুরুত্বপূর্ণ সড়ক দখল, পথচারীদের ভোগান্তি চরমে!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৯ ৩৩১ বার পড়া হয়েছে

সাহাবুদ্দিন,কমলগঞ্জ (মৌলভীবাজার) থেকেঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বনগাও-কড়াতি জনগুরুত্বপূর্ণ একটি সড়ক দখল করে ফেলায় চরম দূর্ভোগ পোহাচ্ছে সাধারণ পথচারীসহ স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সরেজমিন ঘুরে জানা যায়, উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ রাস্তা হচ্ছে বনগাওঁ-কড়াতি রাস্তাটি। রাস্তাটি বনগাও গ্রামের প্রধান সড়ক থেকে ভেড়াছড়া গ্রামের রাস্তার সঙ্গে মিলিত হয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তাটিতে ওই এলাকার মানুষ সুবিধা ভোগ করে আসছে। রাস্তাটি দখলের পর থেকে ওই এলাকার কয়েক গ্রামের স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থীসহ কয়েকটি গ্রামের মানুষ চরম দূর্ভোগ পোহাচ্ছে। তাছাড়া রাস্তাটির কোন সাকু বা ব্রিজ না থাকায় দীর্ঘদিন যাবত বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিও কমতে শুরু করে।

জানা যায়, কড়াতি গ্রামে প্রায় ৭৫টি মুন্ডা পরিবারের বসবাস। কিন্তু এই বেহাল ও ব্রীজ, কালবার্টহীন, যোগাযোগ ও সামাজিক নিরাপত্তাহীন রাস্তার কারনে বর্তমানে কিছু পরিবার বিলীন হয়ে গেছে। ঐ এলাকায় যোগাযোগের ক্ষেত্রে বিকল্প কোন রাস্তা না থাকায় কড়াতি গ্রামের মানুষজন বন্দি অবস্থায় আছে। বর্তমানে তাদের জীবন-জীবিকা অস্থিত সংকটে। এই অবস্থায় কমলগঞ্জ উপজেলার কড়াতি গ্রামের মানুষ নিরুপায় হয়ে পড়েছে।

এই বিষয়ে ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হান্নান জানান, রাস্তার বিষয়টি তাকে জানানো হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক। জনদুর্ভোগ লাঘবের জন্য দ্রুতই সমাধানের চেষ্টা করবেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কমলগঞ্জে জনগুরুত্বপূর্ণ সড়ক দখল, পথচারীদের ভোগান্তি চরমে!

আপডেট সময় : ০৪:৫৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৯