ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

লাইনে দাঁড়াতে বলায় ডাক্তারকে মারপিট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৫:৪২ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০ ৫৩০ বার পড়া হয়েছে

ফরিদপুর ব্যুরো;

ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুকে টিকা দিতে লাইনে দাঁড়াতে বলায় ডাক্তারকে মারপিট করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে এ ঘটনায় হাসপাতালের কিছু আসবাবপত্র ভাংচুর করা হয়। সেই সঙ্গে হাসপাতালের একজন নার্স ও অফিস সহকারীকেও মারপিট করা হয়।

অভিযোগে জানা গেছে, বুধবার দুপুরে নগরকান্দা পৌরসভার সাবেক মেয়র প্রয়াত রায়হান উদ্দিন মিয়ার নাতনিকে টিকা দিতে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন শিশুটির মা। সেখানে ভিড় থাকার কারণে কর্তব্যরত নার্স রেখা খানম তাকে লাইনে দাঁড়াতে বলেন। এতে তিনি রাগান্বিত হয়ে তার ভাইকে ফোন করে হাসপাতালে আনেন।

ভাই আলামিন মিয়া তার সঙ্গীয় ১০-১২ জন সহযোগী নিয়ে হাসপাতালে হামলা চালায়। এ সময় কর্তব্যরত নার্স রেখা খানমকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। পরে বিষয়টি নিয়ে মীমাংসা করার স্বার্থে অফিস কক্ষে এক আলোচনায় বসে। কক্ষের মধ্যে আবারও উত্তেজিত হয়ে হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জ্যোতির্ময় চৌধুরীকে লাঞ্ছিত করা হয়।

এ সময় অফিস সহকারী ইখলাছ হোসেন ঘটনাটি মোবাইলে ভিডিও ধারণ করতে চেষ্টা করলে হামলা চালিয়ে তাকেও আহত করা হয়। সংবাদ পেয়ে নগরকান্দা থানা পুলিশ উপস্থিত হলে হামলাকারীরা কৌশলে পালিয়ে যায়।

এ সময় পুলিশ যুবলীগ কর্মী আলামিন মিয়া, আনোয়ার হোসেন ও ছাত্রলীগ কর্মী রুবেল মিয়াকে আটক করে। এ ব্যাপারে ডা. জ্যোতির্ময় চৌধুরী বাদী হয়ে নগরকান্দা থানায় অভিযোগ দায়ের করেছেন।

নগরকান্দা থানার ওসি শেখ মো. সোহেল রানা বলেন, পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

লাইনে দাঁড়াতে বলায় ডাক্তারকে মারপিট

আপডেট সময় : ১১:৫৫:৪২ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০