ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo প্রকল্প বণ্টনে অনিয়ম ও রাজনৈতিক প্রভাবের অভিযোগে গণপূর্ত সচিব নজরুলকে নিয়ে বিতর্কের ঝড়! Logo শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগ: কোটি টাকার চুক্তিতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহজাহান আলী Logo কক্সবাজার উত্তর বন বিভাগে সীমাহীন ঘুষ–দুর্নীতির অভিযোগ Logo বটিয়াঘাটায় বিএনপি প্রার্থীর উঠান বৈঠক: সংখ্যালঘু সম্প্রদায়ের নিরবিচ্ছিন্ন নিরাপত্তার আশ্বাস Logo গণপূর্তের নির্বাহী প্রকৌশলী কায়সার কবির ও ক্যাশিয়ার এনামুল হকের বিরুদ্ধে কোটি টাকার লুটপাটের অভিযোগ|| পর্ব – Logo বহুজাতিক প্রতিষ্ঠানের অর্থ অপব্যবহার: এশিয়াটিক থ্রি সিক্সটি ইস্যুতে হাইকোর্টে যাচ্ছে আইনজীদের সংগঠন  Logo বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের জ্যেষ্ঠ নেতার পদোন্নতি সহ পিআরএল: রয়েছে শত কোটি টাকার লুটপাটের অভিযোগ! Logo দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মদ মাসুদ এর জন্মদিন আজ Logo উন্নয়নের নামে লুটপাট: ডিএসসিসি এডিবি প্রকল্পে ‘১২ টেবিল’ ভাগাভাগি হয় ঘুষের টাকা  Logo বাংলাদেশ ভারত কোস্টগার্ডের তত্ত্বাবধানে ১৫১ জেলের মুক্তিতে বন্দি বিনিময়ে স্বস্তির নিঃশ্বাস

সরকারের সঙ্গে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি : ভিপি নূরুল হক নুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০ ২১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নূরুল হক নুর বলেছেন, ‘সরকারের সঙ্গে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি। তাদের (সরকারের) সঙ্গে থাকলে সবাই মুক্তিযোদ্ধা না থাকলে স্বাধীনতাবিরোধী। তারা এভাবে দেশ চালাচ্ছে।’

শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে রাষ্ট্রায়ত্ত চিনিকল বন্ধের প্রতিবাদে আয়োজিত এক সমাবেশ ও মানববন্ধনে এসব কথা বলেন তিনি। এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ।

চিনিকল বন্ধের সিদ্ধান্তের বিষয়ে নুর বলেন, ‘চিনিকলের সঙ্গে লক্ষ লক্ষ মানুষের জীবন জড়িত। একদল শ্রমিক সরাসরি মিলে কাজ করে। আরেক দল কাঁচামাল যোগান দেয়ার জন্য মাঠে কাজ করে। পৃথিবীর কোথাও নজির নেই যে কৃষকরা রাগ-ক্ষোভে খেতে আগুন ধরিয়ে দিছে, কিন্তু আমরা দেখেছি।’

ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান চিনিকল বন্ধের পেছনে বিদেশি চক্রান্ত রয়েছে বলে মন্তব্য করেন। তিনি বন্ধ পাটকল রাষ্ট্রীয় উদ্যোগে চালু করাসহ চিনিকল বন্ধ না করার দাবি জানান। এছাড়া পর্যাপ্ত বরাদ্দ ও দক্ষ পরিচালনার মাধ্যমে পাটকল-চিনিকলের আধুনিকায়নেরও দাবি জানান তিনি।

সমাবেশে শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক আব্দুর রহমান, সদস্য সচিব আরিফ হোসেন, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, যুব অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আতাউল্ল্যাহসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সরকারের সঙ্গে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি : ভিপি নূরুল হক নুর

আপডেট সময় : ০৮:৫৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০