ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

সাতক্ষীরায় ইউপি কার্যালয়ে চেয়ারম্যানের ওপর গুলি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৮:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০ ২২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রহিমের ওপর গুলি চালিয়েছে বোরকা পরা তিন সন্ত্রাসী। এতে তিনি পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। গুলি করার পরপরই সন্ত্রাসীরা তাঁর মাথা ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।

আজ সন্ধ্যা ৭টার দিকে কৈখালী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। চেয়ারম্যানকে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

চেয়ারম্যানের সঙ্গী ইশরাত আলী জানান, চেয়ারম্যান আবদুর রহিম তাঁর কয়েকজন চৌকিদার-দফাদারকে নিয়ে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে কথা বলছিলেন। এমন সময় বোরকা পরা তিনজন তাঁকে একটু বাইরে আসতে বলেন। চেয়ারম্যান তাঁদের ভেতরে আসার কথা বললেও তারা আসেননি।

এরপর চেয়ারম্যান তাঁর চেয়ার ছেড়ে কক্ষের বাইরে আসতেই শুরু হয় কথা কাটাকাটি। ওই তিনজনের একজন তাঁকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি করে। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে দরজার চৌকাঠে লেগে চেয়ারম্যান আবদুর রহিমের পায়ে এসে বিদ্ধ হয়। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে ওই তিনজন তাঁর মাথা ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে। এরপর চেয়ারম্যানের সহকর্মীদের ধাওয়ার মুখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে শ্যামনগর হাসপাতালে নিয়ে যান। ঘটনাস্থলে গুলির খোসা পড়ে রয়েছে বলে জানান ইশরাত আলী।

এ বিষয়ে জানতে চাইলে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, তিনি এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাননি। তবে মৌখিকভাবে শুনে খোঁজখবর নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সাতক্ষীরায় ইউপি কার্যালয়ে চেয়ারম্যানের ওপর গুলি

আপডেট সময় : ০৯:০৮:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০