ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

৯ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০ ২৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে মাছ ধরার সময় বাংলাদেশি ৯ জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)।

কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট মো. আরিফুজ্জামান রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল ভোরের দিকে নাফ নদীর মোহনা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে এসব জেলেদের মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ধরে নিয়ে যায়। তবে ধরে নিয়ে যাওয়া জেলেদের নাম ও পরিচয় জানাতে পারেননি কোস্টগার্ডের এ কর্মকর্তা। তাদের বহনকারী এফবি ওসমান নামের ট্রলারটির মালিক টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ এলাকার মোহাম্মদ কালাম ওরফে কালাম মাঝি।

তিনি বলেন, মঙ্গলবার ভোরে টেকনাফের নাফ নদীর মোহনা সংলগ্ন বঙ্গোপসাগরে কিছু জেলে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার খবরে কোস্টগার্ডের টহলরত সদস্যদের একটি দল অভিযান চালায়। এসময় সেখানে মাছ ধরার ২টি ট্রলারকে ধাওয়া দিলে এফবি আহমদ নামের একটি ট্রলার শাহপরীর দ্বীপ এলাকার দিকে এবং এফবি ওসমান অপর ট্রলারটি মিয়ানমারের জলসীমার দিকে পালিয়ে যায়। পরে জেনেছি, এফবি ওসমান নামের ট্রলারটিসহ ৯ জেলেকে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ধরে নিয়ে গেছে। বিষয়টি বিজিবিসহ কোস্টগার্ডের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এ ব্যাপারে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, কোস্টগার্ডের কাছ থেকে বাংলাদেশি ৯ জেলেকে ধরে যাওয়ার খবরটি অবহিত হওয়ার পর মিয়ানমারের বিজিপির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এসব জেলেদের ছাড়িয়ে আনতে বিজিবি চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

৯ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী

আপডেট সময় : ০৯:০১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০