ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ভয় দেখিয়ে ৬ ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০ ২৬৭ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে একাধিক শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি বেসরকারি মাদ্রাসার পরিচালক ও মৌলভী মোবারক হোসেন (২৮) কে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে, সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের পশ্চিম কালিদাসেরবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে, স্থানীয় মুসলিমাবাদ তা’লীমুল কোরআন ইসলামি একাডেমি ভবনে মৌলভী মোবারক হোসেনকে অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা। এসময় খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ৬ জন ভিকটিমদের উদ্ধারসহ অভিযুক্ত মোবারক হোসেনকে আটক করে পুলিশ।

এ ঘটনায় ভিকটিম এক ছাত্রের মা বাদি হয়ে চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত মোবারক হোসেন সদর উপজেলার মুসলিমাবাদ তা’লীমুল কোরআন ইসলামী একাডেমীর পরিচালক এবং রায়পুর উপজেলার চর কাচিয়া গ্রামের শাহ আলমের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, শিক্ষক মোবারক হোসেন অন্তত ৬ জন শিশু ছাত্রকে একাধিকবার বলাৎকার করেছে। এ বিষয়টি গোপন রাখতে তিনি ছাত্রদের ভয়ভীতি দেখিয়ে শপথ করান এবং তা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রাখেন। সম্প্রতি এক শিশুর পায়ুপথ দিয়ে রক্ত বের হওয়াকে কেন্দ্র করে ঘটনাটি জানাজানি হয়।

স্থানীয়রা জানায়, ২০১৮ সালে লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের পশ্চিম কালিদাসেরবাগ এলাকায় মুসলিমাবাদ তা’লীমুল কোরআন ইসলামি একাডেমি নামে একটি প্রাইভেট মাদ্রাসা চালু করেন মোবারক হোসেন। তিনি স্থানীয় মসজিদে ইমামতি করার পাশাপাশি এ মাদ্রাসাটি চালু করেন। এখানে ৩০ জন ছাত্র আবাসিকে থেকে পড়ালেখা করে আসছিলো।

বলাৎকারের ঘটনায় স্থানীয় প্রশাসন মাদ্রাসাটি বন্ধ ঘোষণা করে এবং ছাত্রদের বাড়ি পাঠিয়ে দেয়।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিমতানুর রহমান বলেন, একাধিক শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগে মোবারক হোসেন নামে একটি বেসরকারি মাদ্রাসার পরিচালক ও মৌলভীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ভয় দেখিয়ে ৬ ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

আপডেট সময় : ০৯:০০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০