ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

শিশুকন্যাকে যৌন নির্যাতন : মায়ের করা ধর্ষণ মামলায় বাবা গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০ ৩১২ বার পড়া হয়েছে

বরগুনায় চার বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় বরগুনা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন নির্যাতনের শিকার ওই শিশু কন্যার মা। গ্রেপ্তারকৃত মো. রফিক ওরফে মিলন (৩৫) বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ফুলঢলুয়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

মামলায় বাদীনি অভিযোগ করেন, গত দুই মাসেরও বেশি সময় ধরে তার চার বছরের শিশুকন্যাকে তার স্বামী প্রায়ই যৌন নির্যাতন করতেন। তিনি এতে বাঁধা দিলেও এমন ঘৃনিত কাজ থেকে সে ফিরে আসেননি। উপরন্তু তাকেও শাররীকভাবে নির্যাতন করতেন স্বামী। গতকাল রাতেও তার স্বামী পুনরায় তার শিশু কন্যাকে যৌন নির্যাতন করেন। তাই এমন ঘৃনিত অপরাধের কারণে তিনি তার স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, নিজের শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হলে আসামি রফিক ওরফে মিলনকে গ্রেপ্তার করা হয়েছে। রফিককে আদালতে হাজির করা হবে বলেও জানান তিনি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শিশুকন্যাকে যৌন নির্যাতন : মায়ের করা ধর্ষণ মামলায় বাবা গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৫৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০