ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে ভোটগ্রহণ চলছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০ ৩০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে আজ শনিবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। দুটি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হচ্ছে। ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে ঢাকা-৫ আসনে ছয়জন এবং নওগাঁ-৬ আসনে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঢাকা-৫ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মো. কাজী মনিরুল ইসলাম, বিএনপির সালাহ উদ্দিন আহমেদ, গণফ্রন্টের এইচ এম ইব্রাহিম ভূইঁয়া, জাতীয় পার্টির মীর আব্দুস সবুর, বাংলাদেশ কংগ্রেসের মো. আনছার রহমান শিকদার ও ন্যাশনাল পিপলস পার্টির মো. আরিফুর রহমান (সুমন মাস্টার)।

নওগাঁ-৬ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মো. আনোয়ার হোসেন (হেলাল), বিএনপির শেখ মো. রেজাউল ইসলাম এবং ন্যাশনাল পিপলস পার্টির মো. খন্দকার ইন্তেখাব আলম।

গত ৬ মে হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫ এবং ২৭ জুলাই ইসরাফিল আলমের মৃত্যুতে নওগাঁ-৬ আসন শূন্য হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪৮, ৪৯, ৫০, ৬০, ৬১, ৬২, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯ ও ৭০ নম্বর ওয়ার্ড (ডেমরা ও মতিঝিল) নিয়ে ঢাকা-৫ এবং রাণীনগর ও আত্রাই উপজেলা নিয়ে নওগাঁ-৬ আসন গঠিত।

নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায়, ঢাকা-৫ আসনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪টি ওয়ার্ডে মোট ১৮৭টি কেন্দ্রের ৮৬৪টি কক্ষে ভোটগ্রহণ হবে। এখানে মোট ভোটার রয়েছেন চার লাখ ৭১ সহাজার ১২৯ জন।

রাণীনগর ও আত্রাই নিয়ে গঠিত নওগাঁ-৬ আসনের ১৬টি ইউনিয়নে ১০৪টি ভোটকেন্দ্রের ৭২১টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এখানে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৬ হাজার ৭২৫ জন। তার মধ্যে পুরুষ এক লাখ ৫৩ হাজার ৭৫৮ জন এবং নারী এক লাখ ৫২ হাজার ৯৬৭ জন।

আইনশৃঙ্খলা বজায় রাখতে ঢাকা-৫ নির্বাচনে ১৫ অক্টোবর থেকে দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আগামী ১৯ অক্টোবর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৮ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করবেন। একই সময়ে একই পরিমাণ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন নওগাঁ-৬ উপনির্বাচনে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে ভোটগ্রহণ চলছে

আপডেট সময় : ০৯:২৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০