ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

অর্থ পাচারকারীদের তথ্য চেয়ে ৫০ দেশে দুদকের চিঠি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৫:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০ ২৬৪ বার পড়া হয়েছে

সকালের সংবাদ;
রাজনীতিক, ব্যবসায়ী, আমলাসহ বিভিন্ন পেশার প্রায় ৪০ ব্যক্তির অর্থ পাচারের তথ্য চেয়ে কানাডা আমেরিকাসহ ৫০টি দেশে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। পাচার হওয়া অর্থ দেশে ফেরাতেই বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে আইনি সহায়তামূলক এসব চিঠি পাঠানো হয়।

চলতি বছরের মার্চে ২০১৫ সালে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থের তথ্য প্রকাশ করে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান জিএফআই। এতে বলা হয়, ওই বছরই পাচার হয়েছে ৯৮ হাজার কোটি টাকা। পাচার হওয়া এ অর্থ দিয়ে চারটি পদ্মাসেতু তৈরি করা সম্ভব।

বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হলেও পাচারকারীরা থাকছে ধরাছোঁয়ার বাইরে। প্রয়াত আরাফাত রহমান কোকোর বাদে আর কারো পাচার করা অর্থ দেশে আনার রেকর্ড নেই। তবে এবার পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে তৎপর হয়েছে দুদক। কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুরসহ ৫০টি দেশে আইনি সহায়তা চেয়ে এমএলএআর পাঠিয়েছে দুদক।

দুর্নীতি দমন কমিশনের সিনিয়র সচিব মুহাম্মদ দিলোয়ার বখত বলেন, ‘আমরা বিদেশে বিভিন্ন সংস্থাকে মানি লন্ডারিংয়ের মাধ্যমে কোন অর্থ পাচার হয়ে থাকলে সেই অর্থ দেশে ফেরত আনার জন্য এমএলএআর পাঠিয়েছি। প্রায় ৫০টি দেশে এমএলএআর পাঠানো হয়েছে।

জানা গেছে, দুদক যাদের অর্থ পাচারের তথ্য চেয়ে চিঠি দিয়েছে তাদের মধ্যে রাজনীতিক, ব্যবসায়ী, ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, আমলাসহ প্রভাবশালী ব্যক্তিরা রয়েছেন। তদন্তের স্বার্থে এখনই তাদের নাম প্রকাশ করতে চায় না সংস্থাটি।

মুহাম্মদ দিলোয়ার বখত আরো বলেন, ‘যদি প্রমাণিত হয় কেউ বিদেমে অর্থ পাঠিয়েছেন তহলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে অনুসন্ধানকারী কর্মকর্তা সে অর্থ ফেরত আনার জন্য এমএলএআর করবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

অর্থ পাচারকারীদের তথ্য চেয়ে ৫০ দেশে দুদকের চিঠি

আপডেট সময় : ০৯:১৫:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০