ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

মোহাম্মদপুরে ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৫:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০ ২৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় ৩ নম্বর সড়কের একটি বাসা থেকে রহিমা খাতুন (২৩) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে মোহাম্মদপুর থানা পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী জাকির হোসেন (৩৫) পলাতক।

জানা যায়, গত আগস্ট থেকে ওই বাসায় সাবলেট হিসেবে থাকছেন তারা দুজন। দুপুর ১২টায় বাসার মূল ভাড়াটিয়া ইসমাইল হোসেনের স্ত্রী মাহমুদা হোসাইন দরজা খুলে দেখতে পান রহিমা বেগমের নিথর দেহ পড়ে আছে। তার স্বামীকে তখন খুঁজে পাওয়া যায়নি।

তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী জাকির হোসেন তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। জাকির হোসেন একটি কুরিয়ার সার্ভিসে চাকরি করেন।

মোহাম্মদপুর থানা পুলিশ, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. রওশানুল হক সৈকত বলেন, কী কারণে এই হত্যাকাণ্ড হয়েছে তা আমরা খতিয়ে দেখছি। নিহতের স্বামীকে খুঁজে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মোহাম্মদপুরে ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

আপডেট সময় : ০৮:৫৫:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০