ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্ড সুবিধার আড়ালে শত কোটি টাকার কারসাজি, নাটের গুরু কমিশনার আবু ওবায়দা Logo লঞ্চ থেকে মেঘনায় লাফ দেওয়া যাত্রীকে জীবিত উদ্ধার, প্রশংসায় নৌ পুলিশের তৎপরতা Logo স্থানীয় কৃষকদের থেকে ভাড়ায় জমি নিয়ে সাইন বোর্ড: প্লট বানিজ্যের নামে পূর্বাচল প্রবাসী পল্লী কর্তৃপক্ষ’র প্রতারণা Logo “নৌ-খাতের সিমুলেটর বাণিজ্যের লুটেরা সিন্ডিকেট সাব্বির মাদানি” Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ত্রাসের রাজত্ব! নকল নবীশ মাহবুব আলমের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি ও দূর্নীতির অভিযোগ Logo ‘শিশু হাসপাতালে উপ-পরিচালক নেছার উদ্দীন সিন্ডিকেটের দুর্নীতি ও লুটপাট’ Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন মিয়ার ১০ কোটি টাকা আত্মসাৎ ও টেন্ডার কারসাজি Logo মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা: রাজধানীর বিএনপিতে কোন পথে যাচ্ছে নেতৃত্ব? Logo অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি: রাষ্ট্রপতি Logo পথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

ভ্যান ছিনিয়ে নিয়ে চালককে গলা কেটে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১০:০০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০ ২০৫ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি | দিনাজপুর | 
ভ্যান ছিনিয়ে নিয়ে চালককে গলা কেটে হত্যা
দিনাজপুরের ফুলবাড়ীতে হাছেন বাবু (৩২) নামে এক ভ্যানচালককে গলা কেটে হত্যা করে ভ্যান ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের বলিভদ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে বলিভদ্রপুর গ্রামের ধানক্ষেত থেকে ভ্যানচালক হাছেন বাবুর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার বেতদিঘী ইউনিয়নের সৈয়দপুর দক্ষিণপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।

ফুলবাড়ী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাছান মাহমুদ বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা হাছেন বাবুকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে করে হত্যা করে তার ভ্যানটি ছিনিয়ে নিয়ে যায়। তার শরীরে একাধিক ক্ষত চিহ্ন পাওয়া গেছে।

এদিকে ভ্যানচালক হাছেন বাবুকে হত্যার ঘটনায় তার বাড়িতে শোকের মাতম চলছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে জ্ঞান হারিয়েছেন হাছেন বাবুর বৃদ্ধ বাবা আব্দুর রশিদ (৬০)। হাছেন বাবুর বৃদ্ধা মা হাছনা বেগমের আহাজারিতে ভারি হয়ে উঠেছে পরিবেশ।

হাছেন বাবুর বোন রশিদা বেগম বলেন, বৃহস্পতিবার বিকেলে হাছেন বাবু ভ্যান নিয়ে বের হওয়ার পর আর বাড়ি ফিরে আসেনি। পরদিন শুক্রবার সকালে তারা লোকমুখে খবর পেয়েছেন হাছেন বাবুকে কে বা কারা গলা কেটে হত্যা করেছে।

হাছেন বাবুর চাচা রফিকুল ইসলাম বলেন, তার বড় ভাই আব্দুর রশিদের দুই ছেলে এক মেয়ের মধ্যে হাছেন বাবু মেজো। হাছেন বাবুর বড় ভাই ইয়ানুর গত বছর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তাদের একমাত্র বোন স্বামীর ঘর ছেড়ে এখন বাবার বাড়িতে বসবাস করছে। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলে হাছেন বাবু।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বলিভদ্রপুর গ্রামের ধানক্ষেত থেকে হাছেন বাবুর গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ভ্যান ছিনিয়ে নিয়ে চালককে গলা কেটে হত্যা

আপডেট সময় : ০৫:১০:০০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০