ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাব-রেজিস্ট্রার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ: দুদকের অভিযোগ ও তদন্তে তোলপাড় Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা Logo থাইল্যান্ডের চিকিৎসা নির্ভরতা কমাতে বাংলাদেশে সেবা সম্প্রসারণে আগ্রহ ব্যাংককের বিএনএইচ হাসপাতালের Logo প্রধান প্রকৌশলীর বদলির আদেশ অমান্য, ঢাকাতেই বহাল ফ্যাসিস্টের দোসর উপসহকারী আব্দুল্লাহ-আল-মামুন Logo কক্সবাজারের রাজাঘাট রেঞ্জে বন ধ্বংসের মহোৎসব, অবৈধ করাতকলের দৌরাত্ম্যে উজাড়ের শঙ্কা Logo উত্তর সিটি কর্পোরেশনের মাস্টাররোল কর্মচারীর সম্পদের পাহাড় Logo ভোলার সাবেক এসপি শরীফের বিরুদ্ধে কল্যাণ ফান্ডের দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

বিকেলে খেলতে গিয়ে নিখোঁজ, সকালে মিলল শিশুর লাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০ ১৯৮ বার পড়া হয়েছে

ধর্ষণের পর স্কুলছাত্রীর লাশ ঝুলিয়ে রাখা হয় গাছে

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | 
সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়নের ঝিটকি গ্রামে ধানখেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত স্কুলছাত্র হৃদয় মন্ডল (৯) ঝিটকি গ্রামের বিকাশ মন্ডলের ছেলে ও ঝিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

শিবপুর ইউনিয়নের স্থানীয় বাসিন্দা আবু সাঈদ সরদার জানান, সকাল ১০টার দিকে স্থানীয় ধানখেতে মরদেহটি দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়া হয়। এরপর পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

নিহত শিশুর বাবা বিকাশ মন্ডল জানান, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে খেলা করতে বাড়ির বাইরে যায় হৃদয়। তারপর আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। মসজিদে মাইকিংও করা হয়েছিল।

আজ সকালে থানায় সাধারণ ডায়রি করতে যাওয়ার কথা ছিল। এরই মধ্যে ধানখেতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বাড়িতে খবর দেয় বলে জানান তিনি।

সাতক্ষীরা সদর থানার ওসি আসাদুজ্জামান বলেন, ধানখেত থেকে স্কুলছাত্রের মরদেহটি উদ্ধার করা হয়েছে। ধারণা করছি, এটি হত্যাকাণ্ড। জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। এখনই বিস্তারিত বলা সম্ভব নয়। পুলিশ ঘটনার রহস্য উৎঘাটনে কাজ শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বিকেলে খেলতে গিয়ে নিখোঁজ, সকালে মিলল শিশুর লাশ

আপডেট সময় : ০৫:০২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০