ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হালান্ডের জোড়া গোলে পোর্তোকে হারিয়ে সিটির শুভসূচনা Logo বাঁধনের ওপর হামলায় ফুঁসছে শোবিজ Logo হুথিদের কাছ থেকে দুই এলাকার নিয়ন্ত্রণ নিল ইয়েমেনি বাহিনী Logo বিরোধীদলীয় নেতার সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ Logo হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার Logo ঠিকাদারদের কাছে যিনি “মিস্টার ফাইভ পার্সেন্ট” গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতির আমলনামা Logo তেজগাঁওয়ের বিটিসিএলে যুবক হত্যাকাণ্ডে অঙ্গীভুত আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন Logo রাষ্ট্রপতির স‌ঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ Logo ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

সন্তানকে বিক্রি করলেন বাবা, ইউরিয়া খেয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৫:০০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০ ২৮৩ বার পড়া হয়েছে

শেরপুর প্রতিনিধি: 
শেরপুরে পাষণ্ড বাবা নিজ সন্তানকে অন্যত্র বিক্রি করে দেওয়ার প্রতিবাদে ইউরিয়া সার খেয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে মা। পরে খবর পেয়ে আত্মহত্যার চেষ্টা করা মা সুমা আক্তার এবং কানাশাখোলা এলাকায় জনৈক শফিকের কাছে বিক্রি করে দেওয়া শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

অন্যদিকে শিশুটির বাবা সুলতান মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকায়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সাপমারী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে সুলতান মিয়া দুই স্ত্রী থাকার পর গত দুই বছর পূর্বে গাজীপুর জেলার মাওনা এলাকার আব্দুল আজিজের মেয়ে সুমা আক্তারকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে।

এদিকে তাদের দাম্পত্য ও সংসার জীবনে সুমা আক্তার গভবর্তী হয়। পরে শেরপুর জেলা সদর হাসপাতালে তার সিজারের মাধ্যমে একটি ছেলে সন্তান জন্মগ্রহণ করে। এদিকে সিজারের জন্য স্বামী সুলতান ২২ হাজার টাকা খরচ করেন। পরে সিজারের ২২ হাজার টাকা পাষন্ড স্বামী সুলতান স্ত্রী সুমা আক্তারের কাছে দাবি করেন এবং টাকা না দিলে তার শিশু সন্তানকে বিক্রি করে টাকা আদায় করার হুমকি দেন। পরে কানাশাখোলা এলাকার কাপতুল মন্ডলের ছেলে শফিকের কাছে ওই শিশু সন্তানকে ৯১ হাজার টাকা বিক্রি করে দেন বাবা সুলতান।

যদিও শফিকের দাবি, সে শিশুটিকে কিনে নয়, বরং তার সন্তান না থাকায় লালন-পালন করতে দত্তক নিয়েছিল।

এদিকে আজ শিশুটির মা সুমা আক্তার তার শিশুর খোঁজে শফিকের বাসায় যায়। এসময় ক্রেতা শফিক শিশুটি তার বাসায় নেই বলে তাড়িয়ে দেয়। পরে স্থানীয় কানাশাখোলা বাজারে ইউরিয়া সার খেয়ে সুমা আক্তার আত্মহত্যার চেষ্টা করে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে সুমাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সন্তানকে বিক্রি করলেন বাবা, ইউরিয়া খেয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা!

আপডেট সময় : ০৮:৪৫:০০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০