ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

ভুল আসামি জাহালমের ক্ষতিপূরণের রায় কাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০ ৩৪৮ বার পড়া হয়েছে

ভুল আসামি জাহালমের ক্ষেত্রে ক্ষতিপূরণ বিষয়ে রুল ও রিটের ওপর আগামীকাল বুধবার রায় দেবেন হাইকোর্ট। রায় ঘোষণার জন্য বুধবার দুপুর ২টায় সময় নির্ধারণ করেছেন উচ্চ আদালত।
বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার রায়ের এই সময় নির্ধারণ করেন।
জাহালমের কারাভোগ ও ক্ষতিপূরণ প্রশ্নে হাইকোর্টের আগে দেয়া স্বতঃপ্রণোদিত রুল রায় প্রদানের জন্য আজকের কার্যতালিকার ১ নম্বর ক্রমিকে ছিল।
আজ আদালতের কার্যক্রম শুরু হলে পক্ষগুলোর বক্তব্য শুনে রায়ের দিন ও সময় নির্ধারণ করেন হাইকোর্ট।
আদালতে জাহালমের মামলায় দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
সোনালী ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী শেখ জাকির হোসেন। ব্র্যাক ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী আনিসুল হাসান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার ও সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম।
অন্যদিকে, রাসেল সরকারের মামলায় গ্রিনলাইন পরিবহনের পক্ষে শুনানিতে যুক্ত হন আইনজীবী শাহ মঞ্জুরুল হক।
‘৩৩ মামলায় ভুল আসামি জেলে’ শীর্ষক প্রতিবেদন গত বছরের ২৮ জানুয়ারি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। প্রতিবেদনটি নজরে আনা হলে হাইকোর্টের ওই বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুলসহ আদেশ দেন। রুলে সোনালী ব্যাংকের ১৮ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগে দুদকের করা ৩৩ মামলায় তিন বছর ধরে কারাগারে থাকা নিরপরাধ জাহালমকে মুক্তি দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নিষ্ক্রিয়তা বিষয়ে জানতে চাওয়া হয়। জাহালমকে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেয়া হবে না, তা-ও রুলে জানতে চাওয়া হয়। আদালতের নির্দেশে গত বছরের ৩ ফেব্রুয়ারি কারাগার থেকে মুক্তি পান জাহালম। এরপর গত ১২ ফেব্রুয়ারি রুলের ওপর শুনানি শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ভুল আসামি জাহালমের ক্ষতিপূরণের রায় কাল

আপডেট সময় : ০১:১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০