ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ দুই শিক্ষার্থী : উদ্ধার অভিযান সমাপ্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১০:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০ ২১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রী সাদিয়া ইসলাম সূচনা ও তার ফুপাতো ভাই রিমনের খোঁজ পাওয়া যায়নি। তারা আর জীবিত নেই বলেই ধারণা করা হচ্ছে। গত শুক্রবার বিকেলে নৌকাডুবির পর থেকে উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রবিবার সন্ধ্যায় তারা অভিযান সমাপ্ত ঘোষণা করেন। ডুবুরি দল নদী থেকে উঠে যায়।

নিখোঁজ সাদিয়া বিবিএ তৃতীয় সেমিস্টারের ছাত্রী ছিলেন। তিনি ঢাকার ধানমন্ডি এলাকায় বসবাস করেন। রাজশাহীর পবা উপজেলার খোলাবোনা এলাকায় চাচা জালাল উদ্দিনের বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি। আর নিখোঁজ স্কুলছাত্র রিমনের বাড়ি নওগাঁ। সম্পর্কে তারা মামাতো-ফুপাতো ভাই-বোন।

রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন বলেন, ‘সাধারণত ২৪ ঘণ্টা পর মরদেহ পানিতে ভেসে ওঠে। কিন্তু দুই দিন চেষ্টা করেও নিখোঁজ দুইজনকে আমরা পাইনি। তাই আমাদের ডুবুরি দল নদী থেকে উঠে গেছে। এখন আমরা অপেক্ষা করছি। কোথাও ভেসে উঠলে আমাদের খবর দেয়া হবে। তখন আমরা মরদেহ উদ্ধার করব।’

এদিকে এ ঘটনায় দায়ের করা মামলায় এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। গত শনিবার দুপুরে দামকুড়া থানায় রাজশাহী নৌ-পুলিশের কনস্টেবল শরিফুল ইসলাম বাদী হয়ে নৌকার দুই মালিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা রাজশাহী নৌ-পুলিশের পরিদর্শক মেহেদি মাসুদ জানান, ঘটনার পর থেকে আসামিরা পলাতক। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ১৩ জন যাত্রী নিয়ে রাজশাহী নগরীর নবগঙ্গা এলাকায় পদ্মায় একটি নৌকা ডুবে যায়। পরে ১১ জনকে উদ্ধার করা হলেও দু’জন এখনও নিখোঁজ আছেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ দুই শিক্ষার্থী : উদ্ধার অভিযান সমাপ্ত

আপডেট সময় : ০৯:১০:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০