ঢাকা ০২:১৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

অভিনেত্রী মিমিকে অশ্লীল অঙ্গভঙ্গি, ট্যাক্সিচালক গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০ ৩২৮ বার পড়া হয়েছে

কলকাতা; কলকাতার রাজপথে এবার ট্যাক্সিচালকের হেনস্থার শিকার হলেন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের এমপি ও অভিনেত্রী মিমি চক্রবর্তী। তাকে উদ্দেশ্য কর কটূক্তি ও অশ্লীল অঙ্গভঙ্গি করার অভিযোগ উঠেছে এক ট্যাক্সিচালকের বিরুদ্ধে। সোমবার রাতেই অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করে গড়িয়াহাট থানার পুলিশ।

জানা গেছে, সোমবার বিকালে বালিগঞ্জ ফাঁড়ির দিক থেকে নিজের গাড়িতে করে গড়িয়াহাটের দিকে যাচ্ছিলেন যাদবপুরের এমপি মিমি চক্রবর্তী। সঙ্গে ছিলেন কেবল তার গাড়ির চালক। বালিগঞ্জ এবং গড়িয়াহাটের মাঝামাঝি রাস্তায় সিগন্যাল থাকায় মিমির গাড়িটি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। তখনই তার পাশে এসে দাঁড়ায় একটি ট্যাক্সি। মিমিকে লক্ষ্য করে ওই ট্যাক্সিচালক অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকেন বলে অভিযোগ। প্রথমে তাকে গুরুত্ব না দিয়ে সামনের দিকে এগিয়ে যায় মিমির গাড়ি। এরপর ওভারটেক করে ওই ট্যাক্সিটি ফের মিমির গাড়ির পাশে এসে দাঁড়ায়। ফের একই অসভ্যতা করে বলে অভিযোগ। সঙ্গে সঙ্গেই নিজের গাড়ি থেকে ওই ট্যাক্সিচালককে বের করে এনে তাকে সাবধান করেন মিমি। কিন্তু ঘটনার সময় ট্যাক্সিচালক মাতাল অবস্থায় ছিলেন বলে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। তখন মিমিকে উদ্দেশ্য করে কটূক্তি করতে থাকেন ওই ট্যাক্সিচালক। দুইজনের বাদানুবাদ দেখে রাস্তায় মানুষের ভিড় জমে গেলে মিমি তখনকার মতো গাড়ি নিয়ে বেরিয়ে যান। পরে গড়িয়াহাট থানায় গিয়ে ওই ট্যাক্সির নম্বর দিয়ে অভিযোগ দায়ের করেন মিমি।

অভিযোগ পেয়ে রাতেই অভিযুক্ত ট্যাক্সিচালক ভীমা যাদবকে দক্ষিণ কলকাতার ইস্টার্ণ মেট্রোপলিটন বাইপাসের ধারে আনন্দপুর থানা এলাকার উত্তর পঞ্চান্নগ্রাম থেকে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা হয় তার ট্যাক্সিটিকেও। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় সংবিধানের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আলিপুর আদালতে তোলা হয়।
এ ব্যাপারে মিমি জানান ‘একজন হলুদ ট্যাক্সিচালক হঠাৎ করে আমার গাড়ির সামনে এসে খুব নোংরা ইঙ্গিত করতে থাকেন। আমায় চোখ মারতে থাকেন। আমি তা এড়িয়ে সামনের দিকে এগিয়ে যাই। কিন্তু ওই ট্যাক্সিচালক ওভারটেক করে আবার ওই একইভাবে নোংরা অঙ্গভঙ্গি করতে থাকেন। যখন এটা করে তখন আমার মাথায় একটাই জিনিস ঘুরছিল যে, আজকে যদি ওকে আমি ছেড়ে দিই তবে অন্য কারোর সঙ্গে তো আরও খারাপ কিছু করতে পারে। যাইহোক আমি সঙ্গে সঙ্গেই থানায় জানাই।’

ওই ট্যাক্সিচালক মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলেও অভিযোগ করেছেন মিমি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

অভিনেত্রী মিমিকে অশ্লীল অঙ্গভঙ্গি, ট্যাক্সিচালক গ্রেফতার

আপডেট সময় : ০৯:০১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০