ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ধর্ষককের বিচার না করে ৭২ হাজার টাকা জরিমানা, ক্ষোভে কিশোরীর আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০ ২৪৪ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি;

চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণের ঘটনায় ধর্ষককে ৭২ হাজার টাকা জরিমানা করার ক্ষোভে আত্মহত্যা করেছে ধর্ষণের শিকার ১৩ বছরের এক কিশোরী। শুক্রবার বিষপানে আত্মহত্যা করে ওই কিশোরী।

স্থানীরা জানায়, গত সোমবার পৌর এলাকার দ্বারিয়াপুর মহাজনপাড়ার তৌহিদুল ইসলামের ছেলে বাসির ৫ম শ্রেণী পড়ুয়া চাচাতো বোনের ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়ের চিৎকারে মেয়ের মা ঘরের দরজা আটকে দেয়।

আটক থাকা অবস্থায় ধর্ষক বাসিরের বাবা তৌহিদুল ওই কিশোরীর সঙ্গে তার ছেলের বিয়ের প্রতিশ্রুতি দেন। পরে বুধবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মটন মিয়া তার নিজ বাড়িতে উভয় পক্ষকে নিয়ে সালিসে বসেন। এ সময় ধর্ষক বাসিরের অনুপস্থিতিতে অনুষ্ঠিত সালিসে ধর্ষক বাসিরকে ৭২ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি মেনে নিতে না পেরে শুক্রবার সকালে বিষপান করে ওই কিশোরী। পরিবারের লোকজন তাকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। বিকাল ৪টার দিকে চিকিৎসারত অবস্থায় হাসপাতালেই মারা যায় ওই কিশোরী।

নিহত পরিবারের অভিযোগ, ৭২ হাজার টাকায় ধর্ষণের সমাধান মানতে না পেরে সালিসেই তাদের সাফ জানিয়ে দেয় এ বিচার মানিনা। শুধু তাই নয়; ৭২ হাজার টাকায় সমাধান হলেও কাউন্সিলর মতিউর রহমান মটন মিয়া আমাদের পরিবারকে ৬০ হাজার টাকা দিয়ে বাকি ১২ হাজার টাকা নিজের কাছে রেখে দিয়েছে।

এ বিষয়ে কথা বলতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড সদস্য মতিউর রহমান মটন মিয়াকে ফোন দেয়া হলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানায়, পরিবারের পক্ষ হতে নারী নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ধর্ষককের বিচার না করে ৭২ হাজার টাকা জরিমানা, ক্ষোভে কিশোরীর আত্মহত্যা

আপডেট সময় : ১২:০১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০