ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ওসি প্রদীপসহ ২৩ জনের বিরুদ্ধে আরও একটি হত্যার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০ ২১৩ বার পড়া হয়েছে

১০ লাখ টাকা দাবি করে পাঁচ লাখ টাকা নিয়ে আরো পাঁচ লাখ টাকা না দেয়ায় টেকনাফের মাহমুদুর রহমান নামের এক প্রবাসীকে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগ করে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ ২৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলার এজাহার দায়ের করা হয়েছে। আজ বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফ ৩ আদালতে এজাহারটি দায়ের করা হয়।

তবে বেলা ২টার দিকে শুনানি শেষে এজাহারটি রুজু না করে ওই ঘটনায় অন্য কোনো হত্যা মামলা দায়ের হয়েছে কিনা তা জানাতে টেকনাফ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত। মামলার আবেদনে উল্লেখ করা হয়, টেকনাফের মাহমুদুর রহমান নামে এক প্রবাসী থেকে ১০ লাখ টাকা দাবি করে পাঁচ লাখ টাকা নিয়ে আরো পাঁচ লাখ টাকা না দেয়ায় ক্রসফায়ারের নামে তাকে হত্যা করা হয়। মামলার এজাহারে ওসি প্রদীপসহ ২৩ জনকে আসামী করা হয়েছে। বাদী পক্ষের আইনজীবী ইনসাফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ওসি প্রদীপসহ ২৩ জনের বিরুদ্ধে আরও একটি হত্যার অভিযোগ

আপডেট সময় : ০৫:৪৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০