ঢাকা ১০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা

সালমান খানকে খুনের চেষ্টা, বন্দুকবাজ আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১২:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০ ৩১৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক;

কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের এক শার্প শুটার গ্রেফতার হয়েছে। গত ১৫ আগস্ট পুলিশ তাকে উত্তরাখণ্ড থেকে বন্দুকসহ গ্রেফতার করেছে। জানা গেছে, সে বলিউড অভিনেতা সালমান খানকে খুন করার চেষ্টা করেছিল।

২৭ বছরের এই শার্প শুটারের নাম রাহুল ওরফে সাঙ্গা ওরফে বাবা ওরফে সুন্নি। উত্তর প্রদেশের ফরিদাবাদের বাসিন্দা প্রবীণ নামে এক রেশন ডিলারকে খুনের দায়ে তাকে গ্রেফতার করা হয়। গত ২৪ জুন প্রবীণকে খুন করেছিল রাহুল।

রাহুলকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ সালমানকে খুনের পরিকল্পনার চাঞ্চল্যকর তথ্য পায়। বেশ কিছুদিন ধরেই বলিউড তারকা সালমান খানকে খুনের ষড়যন্ত্র করছে এ বন্দুকবাজ। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নির্দেশেই এ খুনের পরিকল্পনা করে বলে পুলিশি জেরায় জানিয়েছে রাহুল। এমনকি লরেন্স বিষ্ণোইয়ের কথামতো মুম্বাইয়ে সালমানের বাড়িতে গিয়ে রেইকিও করে এসেছে সে।

বর্তমানে লরেন্স বিষ্ণোই রাজস্থানের একটি জেলে বন্দি। ডিসিপি হেডকোয়ার্টার রাজেশ দুগ্গাল জানিয়েছেন, ‘এ বছর জানুয়ারি মাসে মুম্বাই যায় রাহুল। সেখানে বান্দ্রায় সালমান খানের বাড়ির আশপাশে দিন দুয়েক ছিলও সে। লরেন্স বিষ্ণোই এবং এই চক্রের আরেক সদস্য সম্পত নেহরার কথামতো এই কাজ করে। এর আগে সম্পত নেহরাও সালমান খানকে মারার জন্য ২০১৮ সালের জুন মাসে রেইকি করেছিল। তারপর অবশ্য সে গ্রেফতার হয়।’

সালমান খান রাজস্থানের যোধপুরে দুটি কৃষ্ণসার হরিণ হত্যা করেছিলেন। সেই কারণেই লরেন্স বিষ্ণোই সালমানকে মেরে ফেলার চেষ্টা করেন বলে মনে করছে পুলিশ। কারণ হিসেবে বলা হয়েছে বিষ্ণোই সম্প্রদায়ে হরিণকে পূজা করার রীতি রয়েছে। হরিণ হত্যাকে এ গোষ্ঠীতে মৃত্যুদণ্ডের মতো শাস্তিযোগ্য অপরাধ মনে করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সালমান খানকে খুনের চেষ্টা, বন্দুকবাজ আটক

আপডেট সময় : ১১:১২:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০