ঢাকা ১০:০২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

সিনহা হত্যা : রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে আসামিরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০ ২৬২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ হত্যা মামলায় রিমান্ডে থাকা আসামিরা গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য দিয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।

বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান তিনি।

লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সকল তথ্য, ফোনালাপ, অডিও, ভিডিও তদন্ত কর্মকর্তারা আমলে নিয়েছেন। সবকিছু সমন্বয় করে একটি ইতিবাচক তদন্ত প্রতিবেদন দেয়া হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শিপ্রার কাছ থেকে নিয়ে যাওয়া ২৯ আইটেমের ইলেকট্রনিক ডিভাইস র‌্যাবকে দিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সেখান থেকে মামলার তদন্ত সংশ্লিষ্ট পণ্যগুলো ছাড়া বাকি পণ্য আবেদন সাপেক্ষে শিপ্রাকে ফিরিয়ে দেয়া হবে।

তদন্তের স্বার্থে রিমান্ডের সবকিছু গণমাধ্যমে প্রকাশ করা যাচ্ছে না জানিয়ে আশিক বিল্লাহ বলেন, সবকিছু গুছিয়ে হত্যার মূল কারণ উদঘাটন করে আদালতে প্রতিবেদন উপস্থাপন করা হবে।

উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে টেকনাফের মারিশবুনিয়া পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ।

পুলিশ সিনহার সঙ্গে থাকা সিফাতকে আটক করে কারাগারে পাঠায়। পরে রিসোর্ট থেকে শিপ্রাকে আটক করা হয়। দুজনই বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন।

৫ আগস্ট টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক লিয়াকত আলীসহ ৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। পরদিন আদালতে আত্মসমর্পণ করেন ওসি প্রদীপসহ সাত আসামি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সিনহা হত্যা : রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে আসামিরা

আপডেট সময় : ১১:০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০