ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিআরটিসিতে দুর্নীতির বরপুত্র চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা Logo শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে ঘিরে সমালোচনার ঝড় Logo বরিশালে গণপূর্তে ঘুষ–চেক কেলেঙ্কারি! Logo ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টাস সোসাইটির কম্বল ও খাবার বিতরন Logo বাংলাদেশে ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক মোতায়েন করল ইউরোপীয় ইউনিয়ন Logo নাগরিক শোকসভা কাল: সঙ্গে আনতে হবে আমন্ত্রণপত্র Logo উত্তরায় হোটেলে চাঁদা চাওয়ায় সাংবাদিককে গণধোলাই Logo ৩০ লক্ষ টাকায় বনানী ক্লাবের সদস্য হওয়া দুর্নীতিবাজ কাস্টমস কমিশনার জাকিরের পুনর্বাসন Logo চমেকে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানির প্ল্যান্ট স্থাপন করল দূর্বার তারুণ্য ফাউন্ডেশন Logo তারেক রহমানের সঙ্গে সম্পাদক-সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত

করোনায় মারা গেলেন আরও ৩৪ জন, নতুন শনাক্ত ২৬৪৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫২:৫১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০ ১৭৬ বার পড়া হয়েছে

বিশেষ সংবাদদাতা;

দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ২৪ জন এবং নারী ১০ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার ৬২৫ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৬৪৪ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৭৪ হাজার ৫২৫ জনে।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮০০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ৮৯১টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৪১ হাজার ৬৪৮ জনে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ১২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৫৭ হাজার ৬৩৫ জনে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৫১ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪২ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ। এ পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ দুই হাজার ৮৬৫ জন (৭৯ দশমিক ০৩ শতাংশ) এবং নারী ৭৬০ জন (২০ দশমিক ৯৭ শতাংশ)।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, এদের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব নয়জন এবং ষাটোর্ধ্ব ২২ জন ছিলেন। ঢাকা বিভাগের ছিলেন ১৬ জন, চট্টগ্রাম বিভাগের সাত জন, খুলনা বিভাগের সাতজন, রাজশাহী বিভাগের একজন, সিলেট বিভাগের দুইজন এবং রংপুর বিভাগের ছিলেন একজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

করোনায় মারা গেলেন আরও ৩৪ জন, নতুন শনাক্ত ২৬৪৪

আপডেট সময় : ০৫:৫২:৫১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০