ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫০:২৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০ ২৮৪ বার পড়া হয়েছে

উপজেলা প্রতিনিধি শ্রীপুর (গাজীপুর);

গাজীপুরের শ্রীপুর উপজেলায় সাত মাসের অন্তঃসত্ত্বা পোশাক কারখানার শ্রমিককে ধর্ষণ ও ধর্ষণের চিত্র ধারণের অভিযোগে উজ্জল মিয়া নামের এক যুবককে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় বাড়ির মালিকসহ তিনজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

গ্রেফতার উজ্জল মিয়া মানিকগঞ্জ জেলার নয়নকান্দি এলাকার নাসির উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুর উপজেলার মাওনা উত্তরপাড়া গ্রামের শামীমের বাড়ির ভাড়াটিয়া। এ ঘটনায় শুক্রবার উজ্জল মিয়া, তার বন্ধু মাহবুব ও বাড়ির মালিক সেলিমকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় মামলা করেছেন ওই নারী। মামলার পর রাতেই উজ্জল মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কয়েক বছর ধরে শ্রীপুরের মাওনা উত্তরপাড়া গ্রামে স্বামীসহ সেলিম মিয়ার বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন ওই নারী। বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা তিনি। অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় কারখানা থেকে ছুটিতে ওই ভাড়া বাড়িতে অবস্থান করছিলেন। উজ্জল মিয়া তার স্বামীর বন্ধু হওয়ায় তাদের মধ্যে পরিচয় ও যাওয়া-আসা ছিল।

৭ জুলাই স্বামীর অনুপস্থিতিতে উজ্জল ওই নারীকে ধর্ষণ করেন এবং ধর্ষণের চিত্র মোবাইলে ধারণ করেন। ধারণ করা ভিডিও স্বামীকে দেখানোর ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। এতে অন্তঃসত্ত্বা ওই নারীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্বামীকে ঘটনা খুলে বলেন। পরে সেলিম ও মাহবুব বিষয়টি মীমাংসা করার প্রস্তাব দেন।

তবে বাড়ির মালিক সেলিম জানান, তাকে ঘরের ভেতর আটকে রাখা, স্বীকারোক্তির ভিডিও ধারণ বা মীমাংসা করে দেয়ার কোনো প্রস্তাব দেয়া হয়নি। তিন মাস ধরে আমার বাড়ির ভাড়া না দিয়ে বসবাস করছেন তারা। এলাকার কিছু লোকজনের উসকানিতে আমাকে মামলার আসামি করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। উজ্জলকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

আপডেট সময় : ০৫:৫০:২৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০