ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

দায় পেলে এসপি’র বিরুদ্ধে ব্যবস্থা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০ ৩৬৯ বার পড়া হয়েছে

পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা সিনহা রাশেদ নিহতের ঘটনায় কক্সবাজারের এসপির কোনো দায় পেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। একথা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো: রাশেদ হত্যা মামলায় ওসি প্রদীপসহ মামলার আসামি ও অভিযুক্ত সবাইকে এরই মধ্যে প্রত্যাহার করা হয়েছে। এরই মধ্যে প্রদীপ- লিয়াকতসহ সাত আসামিকে সাতদিনের রিমান্ডেও পাঠিয়েছেন আদালত। সিনহা নিহতের ঘটনায় এবার প্রশ্ন উঠেছে কক্সবাজারের এসপি এবিএম মাসুদ হোসেনের ভূমিকা নিয়েও।

শুক্রবার (৭ আগস্ট) ধানমণ্ডির বাসভবনে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘কে আছে না না আছে এগুলো তদন্ত রিপোর্টে আসুক। এসপি’র নাম আসলে আমরা দেখবো। তদন্তে তার দায় পেলে ব্যবস্থা নেয়া হবে। যার নামই আসে দেখবো। আমাদের প্রধানমন্ত্রী তো কোন ব্যাপারেই না করছেন না।’

আসাদুজ্জামান খাঁন কামাল আরও বলেন, আমরা আশা করছি একটা সুষ্ঠু তদন্ত রিপোর্ট এই কমিটি আমাদের উপহার দিবেন। আমরা সে অনুযায়ী কাজ করবো। আমি পূর্বেই যা বলেছি এই সবকিছুর জট খুলে যাবে যখন তদন্ত রিপোর্ট পাওয়া যাবে। সিনহা ও তার সঙ্গের লোকজনের বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলাটি চলবে কিনা তাও নির্ভর করবে তদন্ত কমিটির প্রতিবেদনের ওপর।

কক্সবাজারের ঘটনায় দোষী কাউকেই ছাড় দেয়া হবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই ঘটনায় সেনা বাহিনী ও পুলিশের মধ্যে কোন দূরত্বও তৈরি হবে না।

প্রসঙ্গত, গত শুক্রবার (৩১ আগস্ট) কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ। একে সরাসরি হত্যাকাণ্ড বলে দাবি করছেন সিনহার স্বজনরা। সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসর নেয়ার পর বিশ্ব ভ্রমণের পরিকল্পনা করছিলেন মেজর সিনহা রাশেদ। ভ্রমণ বিষয়ক একটি ইউটিউব চ্যানেল বানানোর কাজও চলছিলো তার। এরই অংশ হিসেবে সিনহা কক্সবাজারে ভিডিও তৈরির কাজে গিয়েছিলেন বলে জানায় তার পরিবার। পরে পুলিশ দাবি করে, আত্মরক্ষার্থেই গুলি করা হয় রাশেদকে। এরপর বুধবার (৫ জুলাই) টেকনাফ থানার ওসি প্রদীপ ও বাহারছড়া চেকপোস্টের আইসি লিয়াকতসহ ৯ পুলিশ সদস্যকে আসামি করে কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা করেন নিহতের বোন। মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয় র‌্যাবকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দায় পেলে এসপি’র বিরুদ্ধে ব্যবস্থা

আপডেট সময় : ১১:৪২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০