ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

‘প্রাকৃতিক দুর্যোগে দেশে ঘরবাড়ি হারিয়েছেন অন্তত ৬৮ লাখ মানুষ’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২০:০৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০ ২১৮ বার পড়া হয়েছে

‘২০১৯ সালে বাংলাদেশে বাস্তুহারার সংখ্যা ১৭ লাখ ৮০ হাজার আর উত্তরাঞ্চলেই এর সংখ্যা প্রায় ৫ লাখ’

এক দশকে প্রাকৃতিক দুর্যোগে বাস্তুহারা হয়েছেন অন্তত ৬৮ লাখ মানুষ। যাদের অধিকাংশই বন্যা, নদীভাঙন ও জলাবদ্ধতার শিকার। শুধু উত্তরাঞ্চলে প্রতি বছর ঘরহারা হচ্ছেন প্রায় পঞ্চাশ হাজার মানুষ। গবেষকরা বলছেন, এ অবস্থা থেকে মুক্তির জন্য নদী শাসন যেমন জরুরি, তেমনি বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জীবনমান রক্ষায় কাজ করতে হবে সরকারকে।

প্রতি বছর বন্যা ও নদী ভাঙনের শিকার হন উত্তরাঞ্চলের প্রায় ৩০ লাখ মানুষ। এদের কেউ বসত বাড়ি, আবার কেউ ফসলি জমি হারিয়ে হয়ে পড়েন নিঃস্ব।

সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা রাউল ওয়ালেন বার্গ ইনিস্টিটিউট ও ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির যৌথ গবেষণায় দেখা গেছে নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ ও বগুড়া বাস্তচ্যুতির বড় ধরনের ঝুঁকিতে রয়েছে।

আন্তর্জাতিক গবেষণা সংস্থা আইডিএমসি’র তথ্য অনুযায়ী ২০১৯ সালে বাংলাদেশে বাস্তুহারার সংখ্যা ১৭ লাখ ৮০ হাজার আর উত্তরাঞ্চলেই এর সংখ্যা প্রায় ৫ লাখ।

কী পরিমাণ মানুষ বাস্তুভিটা হারাচ্ছেন এর সঠিক পরিসংখ্যান স্থানীয় প্রশাসনের কাছে না থাকলেও রংপুর বিভাগীয় কমিশনার জানান, এমন মানুষের পুর্নবাসনে কাজ করছে সরকার।

বাস্তুচ্যুতির বিষয়টিকে জরুরি সমস্যা চিহ্নিত করে সরকারকে দ্রুত টেকসই পদক্ষেপ নেয়ার দাবি বিশেষজ্ঞদের ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

‘প্রাকৃতিক দুর্যোগে দেশে ঘরবাড়ি হারিয়েছেন অন্তত ৬৮ লাখ মানুষ’

আপডেট সময় : ১১:২০:০৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০