ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০ ২১৩ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি মাদারীপুর; মাদারীপুরের রাজৈরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত হয়েছে। বুধবার (২২ জুলাই) সন্ধ্যার দিকে রাজৈর-দুর্গাবর্দ্দী বাইপাস সড়কের দুর্গাবর্দ্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে- মাদারীপুর সদর উপজেলার হাউসদি গ্রামের শওকত শেখের ছেলে সাফিন শেখ (১৬) ও রাজৈর উপজেলার বদরপাশা গ্রামের খলিলুর রহমানের ছেলে সাফায়েত হোসেন রনি (১৭)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে তারা কয়েকজন বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে রাজৈর থেকে দুর্গাবর্দ্দী এলাকায় ঘুরতে যায়। এ সময় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এতে মোটরসাইকেল চালক সাফিন ও তার বন্ধু সাফায়েত হোসেন রনি গুরুতর আহত হয়। দুজনকে উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য দুজনকে ফরিদপুর নেয়ার পথে সাফিন শেখ ও পরে ফরিদপুর নেয়ার পর রাত ৮টার দিকে সাফায়েত মারা যায়।

রাজৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদী মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর

আপডেট সময় : ০৯:২৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০