ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

বর্তমান সরকার অসহায় মানুষের সরকার: পরিবেশমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০ ৩১১ বার পড়া হয়েছে

বিশেষ সংবাদদাতা;

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বর্তমান সরকার সমাজের অসহায় মানুষকে আর্থিকভাবে সহায়তা করার জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা ক্রমান্বয়ে বৃদ্ধি করে চলেছে। বর্তমান সরকার অসহায় ও গরিব মানুষের সরকার বলেই দুস্থ, বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা এবং অসচ্ছল প্রতিবন্ধী, মারাত্মক রোগে আক্রান্ত মানুষের জন্য বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।

সোমবার (২০ জুলাই) মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা এবং অসচ্ছল, প্রতিবন্ধী ভাতাভোগীদের মধ্যে ভাতা পরিশোধের বই বিতরণ অনুষ্ঠান ঢাকার সরকারি বাসভবন থেকে অনলাইনে উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বব্যাপী অর্থনৈতিক কর্মকাণ্ড ও মানুষের জীবন-জীবিকা বিপর্যস্ত। কিন্তু প্রধানমন্ত্রীর সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের ফলে এই মহামারিকালেও মানুষ অন্নাভাবে নেই। মানুষ যাতে না খেয়ে কষ্ট না পায়, সরকার সে বিষয়ে সম্ভাব্য সবকিছু করছে। সরকার এবং আওয়ামী লীগ দলীয়ভাবেও এধরনের মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, করোনাভাইরাসের কারণে উন্নয়নমূলক কাজ সাময়িক স্থগিত থাকলেও অচিরেই তা পুরোদমে শুরু হবে।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির বই বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম আল ইমরান, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, উত্তর শাহবাজপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম আহমেদ খানসহ বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৩৫৯ জনকে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীত ভাতা এবং অসচ্ছল-প্রতিবন্ধী ভাতা পরিশোধের বই হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বর্তমান সরকার অসহায় মানুষের সরকার: পরিবেশমন্ত্রী

আপডেট সময় : ০৯:৫২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০