ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্ড সুবিধার আড়ালে শত কোটি টাকার কারসাজি, নাটের গুরু কমিশনার আবু ওবায়দা Logo লঞ্চ থেকে মেঘনায় লাফ দেওয়া যাত্রীকে জীবিত উদ্ধার, প্রশংসায় নৌ পুলিশের তৎপরতা Logo স্থানীয় কৃষকদের থেকে ভাড়ায় জমি নিয়ে সাইন বোর্ড: প্লট বানিজ্যের নামে পূর্বাচল প্রবাসী পল্লী কর্তৃপক্ষ’র প্রতারণা Logo “নৌ-খাতের সিমুলেটর বাণিজ্যের লুটেরা সিন্ডিকেট সাব্বির মাদানি” Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ত্রাসের রাজত্ব! নকল নবীশ মাহবুব আলমের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি ও দূর্নীতির অভিযোগ Logo ‘শিশু হাসপাতালে উপ-পরিচালক নেছার উদ্দীন সিন্ডিকেটের দুর্নীতি ও লুটপাট’ Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন মিয়ার ১০ কোটি টাকা আত্মসাৎ ও টেন্ডার কারসাজি Logo মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা: রাজধানীর বিএনপিতে কোন পথে যাচ্ছে নেতৃত্ব? Logo অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি: রাষ্ট্রপতি Logo পথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

বেনাপোলে ফেনসিডিলসহ ইউপি সদস্য গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০ ২০০ বার পড়া হয়েছে

উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর);

যশোরের বেনাপোল সীমান্ত থেকে একশ বোতল ফেনসিডিলসহ বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল মোমিনকে (৪০) গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) দুপুরে বেনাপোলের শিবনাথপুর বারোপোতা গ্রামের কদমতলা সড়কের তিন রাস্তার মোড় থেকে তাকে গ্রেফতার করে যশোর র‌্যাব-৬ এর সদস্যরা। মোমিন শিবনাথপুর বারোপোতা গ্রামের মৃত সাইফুর রহমানের ছেলে। তিনি বর্তমানে পুটখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

যশোর র‌্যাব-৬ এর পরিচালক ল্যাফটেন্যান্ট সরোয়ার হোসাইন জানান, বেনাপোল সীমান্তের শিবনাথপুর বারোপোতা গ্রামের কদমতলার তিন রাস্তার মোড়ে মাদক ব্যবসায়ীরা ভারত থেকে ফেনসিডিলের একটি চালান এনে অবস্থান করছে, এমন গোপন সংবাদে সেখানে অভিযান চালিয়ে একশ বোতল ফেনসিডিলসহ মোমিনকে গ্রেফতার করা হয়। পরে উদ্ধারকৃত ফেনসিডিলসহ তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, মোমিন নামে এক ইউপি সদস্যকে ফেনসিডিলসহ যশোর র‌্যাব-৬ এর একটি দল থানায় হস্তান্তর করেছে। তাকে যশোর আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বেনাপোলে ফেনসিডিলসহ ইউপি সদস্য গ্রেফতার

আপডেট সময় : ০৯:০৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০