ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

কালভার্ট নির্মাণে বাঁশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৮:০৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০ ২১১ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ;

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় স্থানীয় সরকার সহায়তা প্রকল্পের (এলজিএসপি) আওতায় নির্মিত একটি কালভার্টে রডের বদলে বাঁশ দেয়া হয়েছে। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মাদ আলীর তত্ত্বাবধানে কালভার্টটি নির্মিত হচ্ছে। মূলত তিনিই কালভার্টে রডের বদলে বাঁশ দিয়েছেন।

শনিবার (০৪ জুলাই) উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দুটি কালভার্ট নির্মাণকাজে রডের বদলে বাঁশের ব্যবহার দেখা যায়। খবর পেয়ে ময়মনসিংহের স্থানীয় সরকার সহায়তা প্রকল্পের উপপরিচালক একেএম গালিব ও ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করেন। কালভার্ট নির্মাণকাজে রডের বদলে বাঁশের ব্যবহার সরেজমিনে দেখেছেন তারা।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ২০১৮-১৯ অর্থবছরের বরাদ্দ থেকে আছিম পাটুলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দুটি প্রকল্পে সাড়ে তিন লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। দুই লাখ টাকা বরাদ্দে ইউপি সদস্য মোহাম্মদ আলীকে প্রকল্প কমিটির সভাপতি এবং দেড় লাখ টাকা বরাদ্দের প্রকল্পে ইউপি সদস্য রাশিদাকে সভাপতি করা হয়। রাশিদার প্রকল্পের কাজ প্রায় শেষ।

সেখানে রড কিংবা বাঁশ কিছুই ব্যবহার করা হয়নি। মোহাম্মদ আলীর প্রকল্পে রডের বদলে বাঁশ ব্যবহার করে শুক্রবার (০৩ জুলাই) ঢালাই শেষ করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবি ভাইরাল হলে মেম্বারের দুই ছেলে লিটন ও রিপন কালভার্টের ঢালাই তুলে বাঁশের বেড়া বাড়িতে নিয়ে রাখেন।

ইউপি সচিব জানিয়েছেন, প্রকল্পের কাজ চলাকালীন এলজিইডির তদারকি কর্মকর্তা ও আমার উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু মেম্বার নাকি বন্ধের দিন ঢালাই করেছেন, যা মোটেও ঠিক করেননি তিন।

পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল সিদ্দিক বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। দোষীদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হবে তা পরে জানানো হবে।

ময়মনসিংহের স্থানীয় সরকার সহায়তা প্রকল্পের উপপরিচালক একেএম গালিব খাঁন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কালভার্ট নির্মাণে বাঁশ

আপডেট সময় : ১১:৪৮:০৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০