ঢাকা ০২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মিরপুর বিআরটিএতে মালিকানা বদল সেবায় দালালচক্রের দৌরাত্ম্য: কাউন্টার কর্মকর্তাকে ঘিরে ঘুষ বাণিজ্যের অভিযোগ Logo স্বল্প বেতনে এলজিইডি গাড়িচালকের সম্পদের অট্টালিকা Logo পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিচালক মীর সাজেদুর রহমানকে ঘিরে প্রশাসনিক অনিয়মের বিতর্ক Logo সাড়ে ৬শ’ কোটি টাকার সেচ প্রকল্পে অনিয়মের অভিযোগ নিয়েও বহাল পিডি নুরুল ইসলাম Logo দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ প্রকাশনা নিয়ে আইনি জটিলতা: হাইকোর্টের রুল: মালিকানা ও সম্পাদনায় বিতর্ক Logo প্রাণিসম্পদ অধিদপ্তরে আউটসোর্সিং নিয়োগ ঘিরে ২৫ কোটি টাকার বাণিজ্যের পরিকল্পনা! Logo মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড় Logo ডিএনসিসির প্রকৌশলী আহসান হাবিবের বিরুদ্ধে টেন্ডার অনিয়ম ও ঠিকাদার হয়রানির অভিযোগ Logo অভিযোগের পাহাড় পেরিয়েও বহাল তবিয়তে ফায়ার সার্ভিসের ডিজি Logo সওজে পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদ সিন্ডিকেটের দূর্নীতির সাম্রাজ্য

পদ্মা সেতুর রেল প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানে চাঁদা দাবি, আটক ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০ ১৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পদ্মা সেতুর রেল প্রকল্পের ঠিকাদার এরশাদ গ্রুপের কার্যালয়ে চাঁদা নিতে গিয়ে অস্ত্রসহ পুলিশের হাতে আটক হয়েছেন দুজন। ভুক্তভোগী প্রতিষ্ঠানের অভিযোগ, চাঁদাবাজরা দীর্ঘদিন ধরে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।

মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর কাঁঠালবাগানে সোনারগাঁও রোডে নাসির ট্রেড সেন্টারে এরশাদ গ্রুপের অফিসে গিয়ে অস্ত্রবাজি, ভীতিপ্রদর্শন শুরু করেন চাঁদাবাজরা। পরে পুলিশ খবর পেয়ে তাদের আটক করে। আটকরা হলেন মাকসুদ বাবুল মোল্লা (৪৫) ও আবু তালেব লালু (৩১)।

বিষয়টি নিশ্চিত করে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র বলেন, ‘এরশাদ গ্রুপের চেয়ারম্যানের করা অভিযোগের ভিত্তিতে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তাদের কাছে থাকা অস্ত্রের লাইসেন্স রয়েছে।

ওসি বলেন, রাতেই আটকদের বিরুদ্ধে থানায় চাঁদাবাজি ও অস্ত্রের মুখে জিম্মির চেষ্টা, ভীতিপ্রদর্শনের অভিযোগ তুলে মামলার প্রস্তুতি চলছে।

এরশাদ গ্রুপের চেয়ারম্যান এরশাদ আলী বলেন, আমরা পদ্মা সেতুতে দীর্ঘদিন ধরে পাথর দিয়ে আসছি। বর্তমানে পদ্মা সেতুর রেল প্রকল্পের কাজ পেয়েছি। এই রেলের জন্য আমরা দুবাই থেকে আমদানি করা পাথর এনেছি।

‘গত ২ জুন কুতুবদিয়ায় বড় জাহাজে পাথর আনা হয়। সেখান থেকে ছোট লাইটার জাহাজে প্রকল্প এলাকায় পাথর নেয়া হচ্ছে। তবে ২১টি লাইটার জাহাজ প্রকল্প এলাকা শরীয়তপুর জাজিরা পয়েন্টে নদীর ওপর প্রায় ২১ দিন ধরে ভাসমান অবস্থায় আছে। এই পাথর আমাদের নামাতে দিচ্ছে না। এর পেছনে ওই প্রকল্পের একজন ইঞ্জিনিয়ার রয়েছেন। পাথর নামাতে গেলে তিনি কিছু লোকজন পাঠিয়ে বাধা দিচ্ছেন। তারা বলছে, নামাতে হলে ৫০ লাখ টাকা দিতে হবে।

‘ওই ঘটনায় ৯ জুন জিডিও করেছি। এরপরও ফোনে চাঁদা দাবি করায় আমি বলি অফিসে আসেন টাকা দিয়ে দেব। মঙ্গলবার বেলা ১১টার দিকে শর্টগানসহ ৮ থেকে ১০ জন লোক ৮৯, বীর উত্তম সোনারগাঁও রোডের নাসির সেন্টারের তৃতীয় তলায় আমাদের অফিসে আসে। তখন আমি অফিসে ছিলাম না। তারা অফিসে এসে আমাকে না পেয়ে অস্ত্র বের করে সবাইকে ভয় দেখায়। আমার একজন অফিসার কলাবাগান থানায় খবর দেন। পুলিশ এসে অস্ত্রসহ হাতে নাতে মাকসুদ ও তালেব নামের দুজনকে আকট করে। অন্যরা পালিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘মাকসুদ ৬ থেকে ৭ মাস আগেও চাঁদা দাবি করে। তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পদ্মা সেতুর রেল প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানে চাঁদা দাবি, আটক ২

আপডেট সময় : ১১:১৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০