ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

একদিনে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০ ২৯২ বার পড়া হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট: সব রেকর্ড ভেঙে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু! করোনা ভাইরাসে দেশে আরও একবার আক্রান্ত ও মৃত্যুতে আগের সব রেকর্ড ভেঙে গেলো। গত ২৪ ঘণ্টায় সব রেকর্ড ভেঙে একদিনে সর্বোচ্চ ৩ হাজার ৮৬২ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। ফলে দেশে এখন মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৯৪ হাজার ৪৮১ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৪৪ শতাংশ।

কোভিড-১৯ আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সব রেকর্ড ভেঙে একদিনে সর্বোচ্চ ৫৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৪৭ জন এবং নারী ৬ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ। দেশে এখন করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৬২ জনে।

মঙ্গলবার (১৬ জুন) করোনা পরিস্থিতি নিয়ে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত বুলেটিনে সংযুক্ত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৮ হাজার ৪০৩টি। নমুনা পরীক্ষা হয়েছে ১৭ হাজার ২১৪টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৭১৭টি নমুনা।’

তিনি বলেন, ‘কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২৩৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৬ হাজার ২৬৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৩৮ দশমিক ৩৮ শতাংশ।’

তিনি আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের বয়সভিত্তিক বিশ্লেষণে ১১ থেকে ২০ বছর বয়সী ১ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৩ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৯ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১০ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৮ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন রয়েছেন। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৪ জন, বাসায় মারা গেছেন ১৮ জন এবং মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে ১ জনকে।’

ডা. সুলতানা বলেন, ‘যে ৫৩ জন গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগে ৩০ জন, চট্টগ্রাম বিভাগে ১৪ জন, রাজশাহী বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছেন।’

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৬৩৫ জন। ছাড় পেয়েছেন ৩৫৯ জন। এ পর্যন্ত মোট আইসোলেশনে গেছেন ১৬ হাজার ৪৭৯ জন। মোট ছাড় পেয়েছেন ৬ হাজার ১৭৭ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১০ হাজার ৩০২ জন।

ডা. সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন ৩ হাজার ৪২১ জন। এ পর্যন্ত মোট ৩ লাখ ২৬ হাজার ৭৭৯ জন। ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন ২ হাজার ৫৪৪ জন। এ পর্যন্ত ছাড় পেয়েছেন ২ লাখ ৬৪ হাজার ২৩৩ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৬২ হাজার ৫৪৬ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

একদিনে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড!

আপডেট সময় : ০৩:১৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০