ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হালান্ডের জোড়া গোলে পোর্তোকে হারিয়ে সিটির শুভসূচনা Logo বাঁধনের ওপর হামলায় ফুঁসছে শোবিজ Logo হুথিদের কাছ থেকে দুই এলাকার নিয়ন্ত্রণ নিল ইয়েমেনি বাহিনী Logo বিরোধীদলীয় নেতার সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ Logo হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার Logo ঠিকাদারদের কাছে যিনি “মিস্টার ফাইভ পার্সেন্ট” গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতির আমলনামা Logo তেজগাঁওয়ের বিটিসিএলে যুবক হত্যাকাণ্ডে অঙ্গীভুত আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন Logo রাষ্ট্রপতির স‌ঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ Logo ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

বাগান থেকে মাল্টা ছেঁড়ায় ৩ শিশুকে গাছে বেঁধে নির্যাতন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০ ২৯৮ বার পড়া হয়েছে

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বাগান থেকে মাল্টা ছেঁড়ার অভিযোগে তিন শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে বাগানের মালিক এবং তার ছেলের বিরুদ্ধে।

এ ঘটনায় শনিবার (১৩ই জুন) রাতে নেছারাবাদ থানায় মামলা দায়েরের পর পুলিশ মালিক আব্দুল জব্বার মিয়া (৬০) এবং তার ছেলে হাসানকে গ্রেপ্তার করেছে।

নেছারাবাদ থানা সূত্রে জানা গেছে, শনিবার সকালে উপজেলার বলদিয়া ইউনিয়নের চামী গ্রামের তিন শিশু জব্বারকে না জানিয়ে তার বাগান থেকে কয়েকটি মাল্টা ছিঁড়ে আনে। বিষয়টি দেখতে পেয়ে জব্বার এর ছেলে হাসান তাদেরকে ধরে চড়-থাপ্পর দেয় এবং তাদেরকে আটকে রেখে তার বাবা জব্বারকে খবর দেয়। এরপর জব্বার শিশুদের তার বাড়িতে নিয়ে একটি গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে জুতাপেটা করে।

দুপুরের দিকে শিশুদের গাছের সঙ্গে বাঁধা একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে আসে এবং নেছারাবাদ থানার পুলিশ তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় নির্যাতনের শিকার এক শিশুর বাবা রাতেই নেছারাবাদ থানায় জব্বার এবং তার ছেলে হাসানের বিরুদ্ধে শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়েরের পর পুলিশ তাদের গ্রেপ্তার করে। আটককৃতদের রবিবার আদালতে পাঠানো হবে বলে জানান নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান তালুকদার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বাগান থেকে মাল্টা ছেঁড়ায় ৩ শিশুকে গাছে বেঁধে নির্যাতন

আপডেট সময় : ১০:৩৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০