ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

মানিকগঞ্জে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০ ২০৩ বার পড়া হয়েছে

এ এস এম সাইফুল্লাহ, মানিকগঞ্জঃ মানিকগঞ্জ এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে মানিকগঞ্জ-গড়পাড়া সড়কের উকিয়ারা এলাকায় সদর থানার সেকেন্ড অফিসার এস,আই হারেজ শিকদার ও এএসআই রিপন মিয়া তল্লাশী করে তাদের আটক করেন।
গ্রেপ্তারকৃতরা হলো, সদর উপজেলার উকিয়ারা গ্রামের মনমোহন রাজবংশীর ছেলে ধীরেন রাজবংশী (৫২) ও চান্দইর গ্রামের মৃত খোদানী মল্লিকের ছেলে মো: শাহিনুর (৫২)।
সদর থানার এসআই হারেস সিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান বলেন, সোমবার ভোররাতে সদর উপজেলার গড়পাড়া সড়কে চেকপোষ্ট বসিয়ে পুলিশের তল্লাশী চলছিল। ওই সময় মোটরসাইকেলে করে ওই দুই মাদক কারবারি গড়পাড়ার দিক থেকে মানিকগঞ্জে যাওয়ার সময় চেকপোষ্টে তল্লাশীতে পড়েন।
মাদক কারবারিরা পুলিশকে দেখেই মোটরসাইকেল রেখে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের হাতেনাতে ধরা হয়। তাদের কাছে থাকা একটি পলিথিনে মোড়ানে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা সক্রিয় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের নামে এর আগেও মামলা হয়েছে। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য ১২ হাজার টাকা। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মানিকগঞ্জে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ১২:০০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০