ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা

টাঙ্গাইলে করোনার উপসর্গ নিয়ে মৃত্যু ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৮:৫০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০ ১৮৮ বার পড়া হয়েছে

হাসান সিকদার, টাঙ্গাইল; টাঙ্গাইলে পৃথক স্থানে করোনার উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) ভূঞাপুর ও কালিহাতী উপজেলায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ভূঞাপুর উপজেলার বিলচাপড়া গ্রামের চাঁন মাহমুদের ছেলে খাজা নাজিম উদ্দিন তালুকদার (৬৫) এবং কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ী গ্রামের ওমর আলী (৪০)। ভূঞাপুরে করোনার উপসর্গ নিয়ে খাজা নাজিম উদ্দিন তালুকদার নামের এক বৃদ্ধ মারা যায়। তিনি শ্যামলী পিসি কালচারে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। ভূঞাপুরের গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবলু বলেন, খাজা নাজিম উদ্দিন তালুকদার ঢাকায় শ্যামলী পিসি কালচারে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। সেখানে সর্দি, কাশি ও জ্বরে ভুগেন। রোববার অসুস্থতা বোধ করলে রাতে একটি প্রাইভেটকার ভাড়া করে বাড়ি আসেন। পরে বাড়িতে সোমবার ভোর রাতেই তিনি মারা যান। পরে স্থানীয়রা লাশ দাফনে বাধা দিলে প্রশাসনের হস্তক্ষেপে ইসলামী ফাউন্ডেশনের সহযোগিতায় বিলচাপড়া কবরস্থানে সোমবার দুপুরে দাফন করা হয়। তার জানাজায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আসলাম হোসাইন, ভূঞাপুর থানার ওসি রাশিদুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার আনিছুর রহমানসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহীউদ্দিন আহম্মেদ বলেন, তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ী গ্রামের ওমর আলী (৪০) নামের ব্যক্তি সোমবার সকালে মারা গেছেন। জানা গেছে, তার জ্বর ও শ্বাসকষ্ট ছিল। তিনি স্থানীয় একটি স’মিলে শ্রমিকের কাজ করতেন। কালিহাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান বলেন, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

টাঙ্গাইলে করোনার উপসর্গ নিয়ে মৃত্যু ২

আপডেট সময় : ১১:০৮:৫০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০