ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

বাসের চাপায় মুক্তিযোদ্ধা প্রকৌশলী নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২১:১০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০ ১৯৪ বার পড়া হয়েছে

বড়াইগ্রাম (প্রতিনিধি) নাটোর: নাটোরের বড়াইগ্রামে দ্রুতগামী বাসের চাপায় মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সরকার (৬৫) নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন। সোমবার দুপুরে নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম সরকার গড়মাটি গ্রামের মৃত মকবুল হোসেন সরকারের ছেলে। তিনি সড়ক ও জনপথ বিভাগের অবসরপ্রাপ্ত প্রকৌশলী বলে জানা গেছে।

বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম জানান, দুপুরে আব্দুস সালাম সরকার রাজাপুর বাজার থেকে তরি-তরকারী কিনে মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনে এসে পার্শ্ব সড়কে নামার সময় নাটোরগামী একটি দ্রুতগতির বাস পেছন থেকে মোটর সাইকেলসহ তাকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে বিকাল তিনটার দিকে তিনি মারা যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বাসের চাপায় মুক্তিযোদ্ধা প্রকৌশলী নিহত

আপডেট সময় : ০৮:২১:১০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০