ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

সেনাবাহীনিকে যুদ্ধের প্রস্তুতি নিতে চীন প্রেসিডেন্টের নির্দেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০ ২৭৭ বার পড়া হয়েছে

china vs india, xi-jinping army, modi, ladakh, rtv online

আন্তর্জাতিক ডেস্ক; চীনের সেনাবাহিনীকে প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে’ সেনাবাহিনীকে মহড়া শুরুর নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার রাজধানী বেজিংয়ে পিপলস লিবারেশন আর্মি ও ‘পিপলস আর্মড পুলিশ ফোর্সের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, এসময় শি জিনপিং বলেন, ‘জাতীয় সার্বভৌমত্ব রক্ষা ও যেকোনো জটিল পরিস্থিতিকে সঠিকভাবে মোকাবিলা করতে হবে। সেনাবাহিনীকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে।’

যদিও কাদের বিরুদ্ধে এই যুদ্ধ নিয়ে তা নিয়ে স্পষ্ট কোনও ইঙ্গিত দেয়া হয়নি। তবে ধারণা করা হচ্ছে সম্প্রতি চীন-ভারত সীমান্তে উত্তেজনার পর এমন ঘোষণা এসেছে।

ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, আগের প্রতিশ্রুতি ভেঙে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে চীনের সেনারা। পূর্ব লাদাখের লাইন অফ অ্যাকচুয়াল কনট্রোলের (এলএসি) আশপাশের এলাকায় এরইমধ্যে দুই থেকে আড়াই হাজার সেনা মোতায়েন করেছে চীন। একই সঙ্গে ওই এলাকায় বাড়ছে চীনা সেনাদের অস্থায়ী ছাউনির সংখ্যা।

এমন হুমকির মুখে নড়েচড়ে বসেছে ভারতও। এলএসিতে কোনও ধরনের পরিবর্তনের চেষ্টা মেনে নেয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে নয়াদিল্লি। মঙ্গলবার সন্ধ্যায় চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং তিন বাহিনীর প্রধানের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদে।

বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও। এ ছাড়া পরাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গেও আলাদা বৈঠক করেন প্রধানমন্ত্রী।

ধারনা করা হচ্ছে, ২০১৭ সালের ডোকলামের মতো আবারও বড় সংঘাতের দিকে এগোচ্ছে দেশদুটি।

ওয়াই

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সেনাবাহীনিকে যুদ্ধের প্রস্তুতি নিতে চীন প্রেসিডেন্টের নির্দেশ

আপডেট সময় : ১০:১৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০