ঢাকা ১২:১৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ঈদের সকালে কীর্তনখোলায় ভেসে উঠলো নিখোঁজ শিশুর লাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০ ১৯৬ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্ক;

বরিশালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু সংলগ্ন কীর্তনখোলা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ শিশু শিক্ষার্থী নিপু আক্তারের (১০) অর্ধগলিত লাশ ভেসে উঠেছে। নিখোঁজের ৪৮ ঘণ্টা পর সোমবার ঈদের দিন সকালে ঘটনাস্থলের অদূরে দপদপিয়া ফেরিঘাট সংলগ্ন এলাকায় তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

নিপু আক্তার নগরীর রূপাতলী ২৪ নম্বর ওয়ার্ডস্থ মোল্লাবাড়ী সড়কের বাসিন্দা সৌদি প্রবাসী নিজাম হাওলাদারের মেয়ে এবং দক্ষিণ রূপাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

নিপুর মামা শহিদুল সিকদার জানান, গত শনিবার বাড়ির পার্শ্ববর্তী কীর্তনখোলা নদীতে গোসল করতে যায় নিপু। এরপর আর খুঁজে পাওয়া যায়নি তাকে।

তিনি জানান, ফায়ার সার্ভিস কর্মীরা গত দুই দিন শিশু নিপুর সন্ধানে কীর্তনখোলা নদীর ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে উদ্ধারে ব্যর্থ হয়। ঘটনার ৪৮ ঘণ্টা পর সোমবার ঈদের দিন সকাল সাড়ে ৭টার দিকে নিপুর লাশ ভেসে ওঠে। পরে পুলিশের অনুমতি সাপেক্ষে লাশ দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ঈদের সকালে কীর্তনখোলায় ভেসে উঠলো নিখোঁজ শিশুর লাশ

আপডেট সময় : ১০:১৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০