ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রূপগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর ‘খারা মোশাররফ বাহিনীর হামলা: ১৮ লাখ টাকার সরঞ্জাম লুট Logo কেরানীগঞ্জে কারখানায় আগুনে মৃত্যুর ঘটনায় হত্যা মামলা, একজন কারাগারে Logo যাত্রীদের কল্যাণের নামে নিজে টাকার পাহাড় গড়েছেন মোজাম্মেল Logo “২৮ শিশুমৃত্যু সহ ঘুষ বাণিজ্যের অভিযোগ—তবুও পদে বহাল ঔষধ প্রশাসন অধিদপ্তরের শফিকুল-নাঈম!” Logo পাওনা টাকা চাইতে গিয়ে হামলা, মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযোগে দুইজন আহত Logo রাজ এগ্রোর তরমুজ বীজে মাঠ কাঁপাচ্ছে কৃষক: উচ্চ ফলনে নতুন সম্ভাবনা Logo ত্রাণের বিস্কুট ও জ্বালানি তেল চুরিতে অভিযুক্ত মিজানুর এখন ফায়ার সার্ভিসের দণ্ডমুন্ডের কর্তা! পর্ব -১ Logo ফায়ার সার্ভিসের নতুন পরিচালক লে. কর্নেল মোঃ মাহমুদুল হাসান Logo ওরিয়ন গ্রুপের রাজস্ব চুরি! Logo স্বাধীনতা দিবস প্যারেড: রাষ্ট্রপতির অভিবাদন গ্রহণ, প্রধানমন্ত্রীর কুচকাওয়াজ পরিদর্শন

সোনাগাজীতে চিকিৎসক ও কলেজছাত্র করোনায় আক্রান্ত, বাড়ি লকডাউন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০ ১৮২ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্ক;

সোনাগাজীতে চিকিৎসক ও কলেজছাত্র করোনায় আক্রান্ত হয়েছে। রোববার রাতে নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষাগার থেকে দেওয়া প্রতিবেদনে তাদের দুইজনের করোনা পজিটিভ এসেছে।

আক্রান্ত চিকিৎসক সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত । অপরজন উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মাহমুদুল হাসান চৌধুরী। তিনি ফেনী সরকারি কলেজে হিসাব বিজ্ঞান বিভাগে অনার্সের ছাত্র।

এ নিয়ে সোনাগাজীতে নয়জন করোনায় আক্রান্ত হয়েছে। চিকিৎসার পর সাতজন ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছে।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব বলেন, উপজেলা প্রশাসনের নির্দেশে সোমবার দুপুরে মডেল থানা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান কলেজছাত্রের বসতঘর লকডাউন করেছে। আক্রান্তের পরিবার এবং ওই বাড়ির অপর বসতঘরের সদস্যদের হোম আইসোলেশনে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউজ্জামান বাবু বলেন, আক্রান্ত ছাত্র মাহমুদুল হাসান মাহমুদের করোনার তেমন উপসর্গ ছিল না। সে বক্তারমুন্সি বাজারের একটি কাপড় দোকানে নিয়মিত আড্ডা দিত। প্রশাসনের নির্দেশে তার বসতঘর লকডাউন করা হয়েছে। খাদ্যসামগ্রীসহ অন্যান্য সহযোগিতার প্রয়োজন হলে তার জন্য সবকিছু করা হবে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অজিত দেব বলেন, উপসর্গ কম থাকায় আক্রান্ত দুইজনকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হবে। যদি অবস্থার অবনতি হয় তখন সিভিল সার্জনের পরামর্শে তাদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সোনাগাজীতে চিকিৎসক ও কলেজছাত্র করোনায় আক্রান্ত, বাড়ি লকডাউন

আপডেট সময় : ১০:০১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০