ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা

রাজশাহীতে করোনাভাইরাসে পুলিশ সদস্যের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫২:০০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০ ১৯১ বার পড়া হয়েছে

শাহজাদপুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজশাহী প্রতিনিধি; এই প্রথম রাজশাহীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোশারফ হোসেন (৫৭) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রাজশাহীর মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি রাজশাহীর আরআরএফ (রেঞ্জ রিজার্ভ ফোর্স) সুবেদার পদমর্যাদার কর্মরত ছিলেন। তার অফিশিয়াল পদবী এসআই সশস্ত্র। তিনি ডেপুটেশনে নওগাঁয় কর্মরত ছিলেন। সেখানে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। পরে পরীক্ষায় তার করোনা পজেটিভ ধরা পড়ে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, গত ১৭ মে মোশারফ নওগাঁ থাকাকালীন অবস্থায় তার নমুনা সংগ্রহ করা হয়। সেই দিনই তিনি ছুটিতে রাজশাহীর চণ্ডিপুরে তার ভাড়া বাসায় চলে আসেন। বৃহস্পতিবার তার করোনা ফলাফল পজিটিভ আসায় শুক্রবার বিকেলে তাকে করোনা আইসোলেশন ইউনিট রাজশাহীর মিশন হাসপাতালে ভর্তি করা হয় এবং রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, করোনা ফলাফল পজিটিভ আসায় শুক্রবার প্রথমে তিনি পুলিশ লাইন হাসপাতালে যান। বিকেল সাড়ে পাঁচটায় তিনি মিশন হাসপাতালে ভর্তি হন। এরপর রাত ১১টায় তিনি মারা যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রাজশাহীতে করোনাভাইরাসে পুলিশ সদস্যের মৃত্যু

আপডেট সময় : ০৪:৫২:০০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০