ঢাকা ১২:১৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

বগুড়ার সাবেক এমপির  করোনায় মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০ ১৮৫ বার পড়া হয়েছে

করোনা উপসর্গ নিয়ে সাবেক সাংসদ কামরুন্নাহার পুতুল মারা গেছেন

অনলাইন ডেস্ক;

বগুড়ার সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাবেক নারী বিষয়ক সম্পাদক কামরুন্নাহার পুতুল (৬৫) করোনায় আক্রান্ত ছিলেন। এর আগে তিনি করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার রাতে মারা যান।

শুক্রবার সন্ধ্যায় বগুড়ার সিভিল সার্জন ডা. গওসুল আজিম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনা উপসর্গ নিয়ে সাবেক সাংসদ মারা যাওয়ার ঘটনায় তার ও তার পরিবারের সদস্যদের নমুনা পরীক্ষা করা হয়। আজ দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাব থেকে পাওয়া রিপোর্টে সাবেক সাংসদ পুতুল এবং তার পরিবারের পাঁচ সদস্যের রিপোর্টে করোনা পজিটিভ আসে।

তিনি আরও জানান, বগুড়া এই প্রথম কেই করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। এছাড়াও সাবেক সাংসদের পরিবারের সদ্যদের হোম কোয়ারেন্টিনে রাখা হবে এবং বাড়ি লকডাউন করা হবে।

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, আজ বিকেলে বগুড়ার কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্যরা জানাজা শেষে শহরের নামাজগড় আঞ্জুমান-ই-গোরস্থানে তার মরদেহ দাফন করেন। এ সময় তার পরিবারের কোনও সদস্য উপস্থিত ছিলেন না।

কামরুন্নাহার পুতুল প্রয়াত এমপি মোস্তাফিজার রহমান পটলের স্ত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি এক ছেলে ও দুই মেয়ের জননী ছিলেন।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের সময় কামরুন্নাহার পুতুল তৎকালীন বগুড়া-জয়পুরহাট জেলার সংরক্ষিত নারী আসনে এমপি মনোনীত হয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বগুড়ার সাবেক এমপির  করোনায় মৃত্যু

আপডেট সময় : ১০:১১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০