ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

৮ হজ এজেন্সির লাইসেন্স বাতিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৭:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৪ ফেব্রুয়ারী ২০১৯ ২৯২ বার পড়া হয়েছে

বিশেষ সংবাদদাতা; হালনাগাদ ট্রাভেল লাইসেন্সের কপি না থাকায় আটটি হজ এজেন্সির লাইসেন্স বাতিল করে এসব এজেন্সির সঙ্গে হজ চুক্তি না করতে নির্দেশনা জারি করেছে ধর্ম মন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, গত ২৪ জানুয়ারি বৈধ হজ এজেন্সির তালিকা (দ্বিতীয় পর্যায়) প্রকাশ করে ধর্ম মন্ত্রণালয়। এতে ২৮৫টি বৈধ হজ এজেন্সির নাম উঠে আসে। কিন্তু হালনাগাদ ট্রাভেল লাইসেন্সের কপি দাখিলে ব্যর্থ হওয়ায় আটটি এজেন্সির নাম তালিকা থেকে বাতিল করা হয়েছে।

বাতিল আট এজেন্সি হলো- নারায়ণগঞ্জের খান ট্রাভেলস্ অ্যান্ড ট্যুরস, মোহাম্মদপুরের এয়ার টাইমস ইন্টারন্যাশনাল, নারায়ণগঞ্জের সিদ্ধিরিগঞ্জের আনসারি ওভারসিজ, আরাফাহ এয়ার ইন্টারন্যাশনাল, রাজধানীর গুলশান নিকেতনের জান্নাতুল খুলোদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, পুরানা পল্টনের সাইদ এভিয়েশন সার্ভিসেস ও দক্ষিণ কেরানিগঞ্জের ইয়ামিন ইয়াদিন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস।

রোববার ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব (হজ) এস এম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এই আট এজেন্সির সঙ্গে কোনো ধরনের চুক্তি না করার নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

৮ হজ এজেন্সির লাইসেন্স বাতিল

আপডেট সময় : ১১:৫৭:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৪ ফেব্রুয়ারী ২০১৯